
হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করছে পূর্ব রেল। যার জেরে ১০ দিন সমস্যায় পড়তে হবে পূর্ব রেলের কাটোয়া শাখার যাত্রীদের। কারণ রেলের এই কাজের জন্য একাধিক ট্রেনের সময়সূচি বদল করতে হচ্ছে রেলকে। কোন কোন ট্রেনের সূচি বদলানো হচ্ছে, কবে থেকে প্রভাব পড়বে? জেনে নেওয়া যাক।
কী কাজ করা হবে? কবে থেকে ব্লক?
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঁশবেড়িয়ায় রোড ওভারব্রিজের কাজের জন্য হাওড়া ডিভিশনের বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মধ্যে ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ০৯ মে (শনিবার) পর্যন্ত ১০ দিনের জন্য ০৩ ঘণ্টা করে পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। মূলত আপ ও ডাউন লাইনকে ধাপে ধাপে ব্লক করা হবে।
এরফলে একাধিক ট্রেনের সময় বদল করা হয়েছে, সেগুলি কী কী
৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেন ৩০ এপ্রিল থেকে টানা ৫ দিন কাটোয়া থেকে বেলা ১টার পরিবর্তে ১টা বেজে ৫০ মিনিটে ছাড়বে। অর্থাৎ ছাড়ার সময়েই ৫০ মিনিট দেরিতে ছাড়বে। অন্যদিকে, যাত্রাপথেও ট্রেনটি ৭০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
০৩০২৪ কাটোয়া-ব্যান্ডেল EMU স্পেশাল ট্রেন শুধুমাত্র ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) কাটোয়া থেকে দুপুর ১টা ৪৫-এর পরিবর্তে ২টো ৪৫ মিনিটে ছাড়বে। যাত্রাপথে এই ট্রেনটি ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
এছাড়াও, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া গ্যালপিং লোকাল যাত্রাপথে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।
এরপর ৫ মে মঙ্গলবার থেকে ৯ মে শনিবার পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত আপ লাইনে ব্লক করা হবে। এর জেরে ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ট্রেন ব্যান্ডেল থেকে ভোরে ৩টে বেজে ৫ মিনিটে ছাড়ার পরিবর্তে ভোর ৪টে বেজে ৫ মিনিটে ছাড়বে।
পূর্ব রেলের তরফে বলা হয়েছে, বাঁশবেড়িয়ায় রোড ওভারব্রিজে কাজের ফলে যাত্রীদেরই সুবিধা হবে। তার জন্য এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেলওয়ে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা শুনতে অনুরোধ করেছে পূর্ব রেল।