
পূর্ব রেলের যাত্রীদের জন্য জরুরি খবর। রবিবার দিনের বেলা কাজ চলবে হাওড়া ডিভিশনের বহু লাইনে। যার জেরে খেপে খেপে আগামীকাল বাতিল থাকছে বিভিন্ন রুটের ট্রেন। তালিকায় রয়েছে হাওড়া, কাটোয়া, পাণ্ডুয়া, বর্ধমান-সহ বিভিন্ন রুটের লাইন।
আগামীকাল কোন লাইনে কখন ট্রাফিক ব্লক করা হয়েছে, দেখে নেওয়া যাক-
(১) কোন্নগর-উত্তরপাড়া শাখায় ডাউন মেন লাইনে দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত
(২) ভদ্রেশ্বর স্টেশন লিমিট-শেওড়াফুলি শাখায় ডাউন মেন লাইনে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৪৫ মিনিট পর্যন্ত
(৩) খন্যান-পাণ্ডুয়া শাখায় ডাউন মেন লাইনে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত
(৪) ডানকুনি-সিসিএল (ডব্লু) শাখায় রিভার্স সিসিআর লাইনে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত
(৫) বারুইপাড়া স্টেশন লিমিটে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইন ১-এ সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত
(৬) চেরাগ্রাম ব্লক হাট-গুড়াপ শাখায় আপ হাওড়া-বন্ধমান কর্ড লাইনে সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত
(৭) জৌগ্রাম-মসাগ্রাম শাখায় আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ২টো ১৫ মিনিট পর্যন্ত
(৮) জিরাট-গুপ্তিপাড়া শাখায় আপ লাইনে সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত
(৯) ধাত্রীগ্রাম-সমুদ্রগড় শাখায় আপ লাইনে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত
(১০) গঙ্গাটিকুরী-সালার শাখায় আপ লাইনে সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত
(১১) খানা-ঝাপটের ঢাল শাখায় আপ লাইনে সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টো ৫০ মিনিট পর্যন্ত
(১২) গুসকরা-পিচকুড়ির ঢাল শাখায় আপ লাইনে দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত
(১৩) আহমদপুর-বাতাসপুর শাখায় আপ লাইনে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট পর্যন্ত
(১৪) রামপুরহাট-পিনরগড়িয়া ও অশ্বাজোড়া শিকারীপাড়া-কুরুওয়া সিঙ্গল লাইন শাখায় সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত
(১৫) তিলভিটা-কোটালপুকুর শাখায় ডাউন লাইনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
ট্রেন বাতিল (২২.০৩.২০২৬ তারিখ):
হাওড়া থেকে ৩৬০৩১ হাওড়া-চন্দনপুর লোকাল, ৩৬৮২১ হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড লাইন হয়ে), ৩৭২২৯ হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৯১৫ হাওড়া-কাটোয়া লোকাল, ৩৭২৩১ হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৬৮২৩ হাওড়া-বন্ধমান লোকাল (কর্ড লাইন হয়ে), ৩৬০৩৩ হাওড়া-চন্দনপুর লোকাল, ৩৭২৩৫ হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭২৩৯ হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল (মেন লাইন হয়ে), ৩৭৬১১ হাওড়া-পান্ডুয়া লোকাল, ৩৭০৫৫ হাওড়া-শেওড়াফুলি লোকাল, ৩৭২৪৩ হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৬৫১ হাওড়া-মেমারী গ্যালপিং লোকাল, ৩৬৮২৯ হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড লাইন হয়ে), ৩৭২৪৯ হাওড়া-ব্যান্ডেল লোকাল। ব্যাণ্ডেল থেকে-৩৭২৩৬ ব্যাণ্ডেল-হাওড়া লোকাল, ৩৭২৪০ ব্যাণ্ডেল-হাওড়া লোকাল, ৩৭২৪২ ব্যান্ডেল-হাওড়া লোকাল, ৩৭২৪৬ ব্যান্ডেল-হাওড়া লোকাল, ৩৭২৪৮ ব্যান্ডেল-হাওড়া লোকাল, ৩৭২৫০ ব্যাণ্ডেল-হাওড়া লোকাল, ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল। শেওড়াফুলি থেকে ৩৭০৫৬ শেওড়াফুলি-হাওড়া লোকাল। পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ পান্ডুয়া-হাওড়া লোকাল। মেমারী থেকে ৩৭৬৫২ মেমারী-হাওড়া গ্যালপিং লোকাল। কাটোয়া থেকে ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, ৫৩০০৯ কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ৬৩০০৭ কাটোয়া-রামপুরহাট এমইএমইউ, ৬৩০৪৩ কাটোয়া-আহমদপুর এমইএমইউ। আজিমগঞ্জ থেকে-৬৩০১০ আজিমগঞ্জ-কাটোয়া এমইএমইউ, ৫৩০১২ আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার।
বর্ধমান থেকে ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল (মেন লাইন হয়ে), ৩১১৫২ বর্ধমান-শিয়ালদা লোকাল, ৩৬৮২৪ বর্ধমান-হাওড়া লোকাল (কর্ড লাইন হয়ে), ৩৬৮২৬ বর্ধমান-হাওড়া লোকাল (কর্ড লাইন হয়ে), ৩৬৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল (কর্ড লাইন হয়ে)। আহমদপুর থেকে ৬৩০৪৪ আহমদপুর-কাটোয়া এমইএমইউ। চন্দনপুর থেকে - ৩৬০৩২ চন্দনপুর-হাওড়া লোকাল, ৩৬০৩৪ চন্দনপুর-হাওড়া লোকাল। ডানকুনি থেকে ৩২২৩৪ ডানকুনি-শিয়ালদা লোকাল, ৩২২৩৬ ডানকুনি-শিয়ালদা লোকাল। শিয়ালদা থেকে ৩১১৫১ শিয়ালদা-বর্ধমান লোকাল, ৩২২৩৩ শিয়ালদা-ডানকুনি লোকাল, ৩২২৩৫ শিয়ালদা-ডানকুনি লোকাল। রামপুরহাট থেকে ৬৩৪৩৪ রামপুরহাট-আজিমগঞ্জ এমইএমইউ।