Advertisement

Indian Railways: এবার টিকিট কাটতে আরও সুবিধা যাত্রীদের, ২২০০টি ট্রেনকে আপগ্রেড PRS-এ নিল রেল

Upgrade PRS: টিকিট বুকিংকে আরও সহজ করতে পদক্ষেপ নিয়েছে Indian Railways। ২,২০০-র বেশি ট্রেনকে আপগ্রেডেড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে সরিয়ে আনল রেল। এরফলে যাত্রীরা কী সুবিধা পাবেন?

২২০০টি ট্রেনকে আপগ্রেড PRS-এ নিল রেল২২০০টি ট্রেনকে আপগ্রেড PRS-এ নিল রেল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 3:16 PM IST
  • যাত্রীদের জন্য টিকিট বুকিংকে আরও সহজ করতে পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।
  • ৪০ বছরের পুরোনো রিজার্ভেশন সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে রেলওয়ে।
  • ২,২০০-র বেশি ট্রেনকে আপগ্রেডেড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে সরিয়ে আনল রেল।

যাত্রীদের জন্য টিকিট বুকিংকে আরও সহজ করতে পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। ৪০ বছরের পুরোনো রিজার্ভেশন সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে রেলওয়ে। তারই আওতায় ২,২০০-র বেশি ট্রেনকে আপগ্রেডেড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে সরিয়ে আনল রেল। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে এক সিনিয়র রেলওয়ে আধিকারিকের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ অক্টোবরের মধ্যে ২২০০-রও বেশি ট্রেনকে নতুন PRS সরিয়ে নেওয়া হয়েছে।  

ভারতীয় রেলে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ( PRS) কী?

PRS হল ভারতীয় রেলের একটি কম্পিউটারাইজড সিস্টেম, যা রিজার্ভ ট্রেনের টিকিট ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে যাত্রীরা টিকিট বুক করতে, পরিবর্তন করতে ও বাতিল করতে পারেন। একইসঙ্গে এই সিস্টেমের মাধ্যমেই ওয়েটিং লিস্ট, RAC স্ট্যাটাস, রিজার্ভেশন চার্ট ও যাত্রীদের বিভিন্ন জিজ্ঞাসার বিষয়ও পরিচালনা হয় এই PRS-এর মাধ্যমেই।

যাত্রীদের কী সুবিধা হবে?
 
আরও বেশি ট্রেনের রিজার্ভেশন একটি সিঙ্গেল সিস্টেমের মধ্যে নিয়ে আসার ফলে বুকিং আরও সহজ হবে।
বিভিন্ন ট্রেনে সিট ফাঁকা আছে কিনা, সেই সংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে। 
পুরানো সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, যা আরও উন্নত প্রযুক্তি সরবরাহ করবে। 
টিকিট বুকিং, ক্যান্সেলেশন এবং চার্ট তৈরির প্রক্রিয়াকে আরও সিস্টেমেটিক করা যেতে পারে। 

২২০০টি ট্রেনকে আপগ্রেড PRS-এ নেওয়া মানেই কি কনফার্ম টিকিট?

আরও বেশি ট্রেনকে PRS-এর আওতায় আনা মানেই কিন্তু কনফার্ম টিকিট পাওয়া যাবে, এমন কোনও গ্যারান্টি নেই। PRS-এর আওতায় আসা মানে সিট বৃদ্ধি নয়। টিকিট পাওয়া নির্ভর করবে ট্রেনে সিটের বুকিং, চাহিদা, কোটার উপর।

কবে PRS সিস্টেম চালু করেছিল রেল?

১৯৮৬ সালে চালু হওয়া ভারতীয় রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম গচত চার দশকে একাধিকবার আপগ্রেড করা হয়েছে। ভারতীয় রেলের ইন্টারনেট টিকিট বুকিং পরিষেবা ২০০২ সালে চালু করা হয়েছিল। বর্তমানে, দেশের মোট ট্রেনের টিকিটের চাহিদার প্রায় ৮৯% অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পূরণ করা হয়। সম্প্রতি IRCTC জানিয়েছে, ব্যস্ততম সময়ে ওয়েবসাইট স্লো হওয়া রুখতে ও টিকিট বুকিং-এর এক্সপিরেয়ন্সকে আরও আপগ্রেড করতে  তাদের টিকিট বুকিং সিস্টেম আপগ্রেড করছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement