Advertisement

Indian Railway Ticket Rule: জেল তো হবেই, অন্যের টিকিটে ট্রেনে উঠলে আরও কী কী শাস্তি? রেল জানাল

রেলের কঠোর নিয়ম অনুযায়ী, অন্য কারও নামে ইস্যু করা টিকিট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যের টিকিটে ভ্রমণ করলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। ধরা পড়ার পরও এই নিয়ম অমান্য করলে আপনার জেল পর্যন্ত হতে পারে।

অন্যের টিকিটে ভ্রমণে কড়া শাস্তি অন্যের টিকিটে ভ্রমণে কড়া শাস্তি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Aug 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • অন্যের টিকিটে ট্রেন ভ্রমণে কড়া শাস্তি
  • ৬ মাসের জেল, ২০০০ জরিমানা হতে পারে
  • রেলের নিয়মটি জেনে নিন

ভারতের বিরাট সংখ্যক মানুষ ট্রেনে যাতায়াত করেন। শৃঙ্খলা বজায় রাখতে রেল কর্তৃপক্ষ হাতে নেওয়া মালপত্র থেকে শুরু করে এসি ও স্লিপার কোচে ভ্রমণের বিভিন্ন নিয়মে কড়াকড়ি রয়েছে। রেলের কঠোর নিয়ম অনুযায়ী, অন্য কারও নামে ইস্যু করা টিকিট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যের টিকিটে ভ্রমণ করলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। ধরা পড়ার পরও এই নিয়ম অমান্য করলে আপনার জেল পর্যন্ত হতে পারে। এই তথ্যটি রেল মন্ত্রক সাফ করে দিয়েছে সমস্ত যাত্রীর জ্ঞাতার্থে। 

ভারতীয় রেল আরও জানিয়েছে, অন্যের টিকিটে ভ্রমণ করলে ১৯৮৯ সালের রেল আইনের ১৪২ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের টিকিট প্রথমে বাজেয়াপ্ত করা হবে এবং এরপর তাদের আর ভ্রমণ করতে দেওয়া হবে না। ট্রেন ছাড়ার মুহূর্ত থেকেই সম্পূর্ণ ভাড়া নেওয়া হবে এবং ভাড়ার অতিরিক্ত হিসেব ন্যূনতম ৫০০ টাকা ফি ধার্য করা হবে। 

ভাড়া ও অতিরিক্ত চার্জ না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে রেল। ৬ মাস পর্যন্ত কারাবাস এবং ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজা হতে পারে। অন্য কারও নামে ইস্যু করা টিকিটে ভ্রমণ করা সম্পূর্ণরূপে বেআইনি বলে জানাচ্ছে রেল। 

রেল কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে, শুধুমাত্র নিজের নামে ইস্যু করা টিকিটেই ভ্রমণ করা উচিত। অন্য কারও নামে ইস্যু করা টিকিটে ভ্রমণ করা কঠোর ভাবে বেআইনি। তবে রেল কর্তৃপক্ষ এ-ও জানিয়েছে, আপনি আপনার নামে ইস্যু করা টিকিট অন্য কোনও যাত্রীকে হস্তান্তর করতে পারেন। এর জন্য কোনও জরিমানা হবে না। 


 

 

Read more!
Advertisement
Advertisement