
শনিবার পূর্ব রেলের উদ্যোগে আয়োজিত কেন্দ্রের রোজগার মেলার অনুষ্ঠানে গিয়ে বড় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছেন, জমিজটের কারণে এ রাজ্যে ৬১টি রেল প্রকল্প আটকে ছিল। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই জমি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে রেলপ্রেমীরা আশা করছেন, এবার রাজ্যে 'ডাবল ইঞ্জিন গতিতে' জোর কদমে এগোবে রেলের কাজ।
৬১টি রেল প্রজেক্ট নিয়ে জল্পনা
কিন্তু ঠিক কোন কোন রেলের প্রজেক্ট আটকে আছে, তা খোলসা করেননি মুখ্যমন্ত্রী। ফলে জল্পনা ছড়িয়েছে বিস্তর। ঠিক কোন কোন জায়গায় রেলের কাজ হতে পারে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। বাংলার কোন কোন জায়গায়, রেল কী কী কাজ করতে পারে, সম্ভাব্য সেই তালিকা নীচে উল্লেখ করা হল। তবে মনে রাখতে হবে, পুরো বিষয়টিই নিছক জল্পনার ভিত্তিতে। এখনও রেলমন্ত্রক বা সরকারের তরফে ৬১টি প্রজেক্টের বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক (আনঅফিশিয়াল)
1.পাঁশকুড়া - ঘাটাল নতুন লাইন (দৈর্ঘ্য - ৩২.৮ কিমি)
2 . কাঁথি - এগরা নতুন লাইন (দৈর্ঘ্য - ২৬.২ কিমি)
3. দেশপ্রাণ - নন্দীগ্রাম নতুন লাইন (দৈর্ঘ্য - ১৮.৫ কিমি)
4. নন্দীগ্রাম - কেন্দামারী (নয়াচর) নতুন লাইন (দৈর্ঘ্য - ৭ কিমি)
5. নন্দকুমার - বলাইপন্ডা নতুন লাইন (দৈর্ঘ্য - ২৮ কিমি)
6. দিঘা - এগরা নতুন লাইন (দৈর্ঘ্য - ২৮ কিমি)
7. দিঘা - জলেশ্বর নতুন লাইন (দৈর্ঘ্য - ৪৯ কিমি)
8. ঘাটাল - ইরপালা নতুন লাইন
9. ইরপালা - আরামবাগ নতুন লাইন
10 . আরামবাগ - বোয়াইচন্ডী নতুন লাইন
11. আরামবাগ - চাঁপাডাঙ্গা নতুন লাইন
12. বোয়াইচণ্ডী - খানা নতুন লাইন
13. হাসনাবাদ - হিঙ্গলগঞ্জ নতুন লাইন
14. তারকেশ্বর - চাঁপাডাঙ্গা নতুন লাইন
15. তারকেশ্বর - ধানিয়াখালি নতুন লাইন
16. তারকেশ্বর - মগরা নতুন লাইন
17. তারকেশ্বর - ফুরফুরা শরীফ নতুন লাইন
18. নামখানা - চন্দ্রনগর নতুন লাইন
19. চন্দ্রনগর - বকখালি নতুন লাইন
20.তারকেশ্বর - চাঁপাডাঙ্গা নতুন লাইন
20. কাটোয়া (দাঁইহাট) - মন্তেশ্বর নতুন লাইন
21. মন্তেশ্বর - মেমারী নতুন লাইন
22. বজবজ - পূজালী নতুন লাইন
23. পূজালী - উলুবেড়িয়া (বীর শিবপুর) নতুন লাইন
24. পূজালী - বাকরাহাট নতুন লাইন
25. মছলন্দপুর - স্বরূপনগর নতুন লাইন
26. নেগুন - মঙ্গলকোট নতুন লাইন
27. বনগাঁ - চন্দবাজার নতুন লাইন
28. বারাবনি - চুরুলিয়া নতুন লাইন
29. ভাঙ্গনখালী - বাসন্তী নতুন লাইন
30. বাসন্তী - ঝাড়খালি নতুন লাইন
31. জয়নগর - রায়দিঘী নতুন লাইন
32. সংগ্রামপুর - কৃষ্ণচন্দপুর নতুন লাইন
33. ডায়মন্ড হারবার (গুরুদাসনগর) - বাখরাহাট নতুন লাইন
34. ডানকুনি - জঙ্গলপাড়া - ফুরফুরা শরীফ নতুন লাইন
35. বড়গাছিয়া - চাঁপাডাঙ্গা নতুন লাইন
36. আমতা - বাগনান নতুন লাইন
37. জঙ্গিপাড়া - ফুরফুরা শরীফ নতুন লাইন
38. বাঁকুড়া (ছাতনা) - মুকুটমণিপুর নতুন লাইন
39. মুকুটমণিপুর - উপারসোল নতুন লাইন
40. বাঁকুড়া (কলাবতী) - পুরুলিয়া ভায়া হুড়া নতুন লাইন
41. রায়গঞ্জ - ইটাহার নতুন লাইন
42. কাজল - ইটাহার নতুন লাইন
43. কালিয়াগঞ্জ - বুনিয়াদপুর নতুন লাইন
44. প্রান্তিক - সিউড়ি নতুন লাইন
45. কাকদ্বীপ - বুধাখালি নতুন লাইন
46. ময়নাপুর - কামারপুকুর ভায়া বীরসা নতুন লাইন
47. কালিকাপুর - মিনাখান ভায়া ঘটকপুর নতুন লাইন
48. কৃষ্ণনগর সিটি (ধুবুলিয়া) - চারাতলা নতুন লাইন
49. কৃষ্ণনগর - চাপড়া নতুন লাইন
50. বনগাঁ - পরমহেশতলা নতুন লাইন
51. চন্দবাজার - বাগদা নতুন লাইন
52. চৌরীগাছা - সাঁইথিয়া ভায়া কান্দি নতুন লাইন
53. জয়নগর - দুর্গাপুর নতুন লাইন
54. ডায়মন্ড হারবার (গুরুদাসনগর) - কুলপি নতুন লাইন
55. রানাঘাট (আঙড়ঘাটা) - দত্তফুলিয়া নতুন লাইন
56. বিরা - চাকলা নতুন লাইন।
57. বারুইপাড়া - ফুরফুরা শরীফ নতুন লাইন
58. ভাদুতলা - ঝাড়গ্রাম ভায়া লালগড় নতুন লাইন
59. মুকুটমণিপুর - ঝিলিমিলি নতুন লাইন
60. ইটাহার - বুনিয়াদপুর নতুন লাইন
61. রাধানগর ফাইডিং লাইন - বরাচক লাইন