Advertisement

তারকেশ্বরে শ্রাবণী মেলার ভিড় সামলাতে ২৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, পুরো টাইম টেবিল দেখুন

তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ২৮টি অতিরিক্ত EMU ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ১৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত এই ট্রেনগুলি পরিষেবা দেবে।

ভিড় সামলাতে ২৮টি স্পেশাল ট্রেন চালাবে রেলভিড় সামলাতে ২৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল
Aajtak Bangla
  • হাওড়া,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 4:45 PM IST
  • শ্রাবণ মাসে তারকেশ্বরে বিপুল তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে এবার পদক্ষেপ নিল পূর্ব রেল।
  • সাধারণ যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ ট্রেন চালানোর শিয়ালদা নিয়েছে হাওড়া ডিভিশন।
  • তিনটি রুটে আপ ও ডাউন মিলে মোট ২৮টি অতিরিক্ত EMU ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

আসন্ন শ্রাবণ মাসে তারকেশ্বরে বিপুল তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে এবার পদক্ষেপ নিল পূর্ব রেল। মেলার সময় সাধারণ যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ ট্রেন চালানোর শিয়ালদা নিয়েছে হাওড়া ডিভিশন। তিনটি রুটে আপ ও ডাউন মিলে মোট ২৮টি অতিরিক্ত EMU ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। বর্তমানে চলা ট্রেনগুলির সঙ্গে আগামী ১৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত এই ট্রেনগুলি পরিষেবা দেবে। তবে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে শুধুমাত্র নির্দিষ্ট দিনগুলিতে। অর্থাৎ ২০ জুলাই, ২৭ জুলাই, ৩ অগাস্ট, ১০ অগাস্ট, ১৭ অগাস্ট এবং ২৪ অগাস্ট- এই সোমবারগুলিতে অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে।

কোন শাখায় কতগুলি ট্রেন চালানো হবে?

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া ও তারকেশ্বরের মধ্যে ৬ জোড়া, তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে ৬ জোড়া এবং ব্যান্ডেল ও শেওড়াফুলির মধ্যে ২ জোড়া EMU স্পেশাল ট্রেন চলবে। অর্থাৎ মোট ট্রেন চলবে ২৮টি। ট্রেনগুলি কখন কোন স্টেশন থেকে ছাড়বে? জেনে নেওয়া যাক।

হাওড়া-তারকেশ্বর আপ EMU স্পেশাল ট্রেন

ট্রেন নম্বর হাওড়া থেকে ছাড়ার সময় তারকেশ্বর পৌঁছানোর সময়
০৩০৬১ ০০.৩০ ০২.০০
০৩০৬৩ ০১.০০ ০২.৩০
০৩০৬৫ ০১.৪৫ ০৩.১৫
০৩০৬৭ ০৩.০০ ০৪.৩০
০৩০৬৯ ০৩.৫০ ০৫.২০
০৩০৭১ ০৪.২৫ ০৫.৫৫

তারকেশ্বর-হাওড়া ডাউন EMU স্পেশাল ট্রেন 
 

ট্রেন নম্বর তারকেশ্বর থেকে ছাড়ার সময় হাওড়ায় পৌঁছানোর সময়
০৩০৬২ ০১.১৫ ০২.৪৫
০৩০৬৪ ০২.১০ ০৩.৪০
০৩০৬৬ ০২.৫০ ০৪.১৫
০৩০৬৮ ০৪.৩০ ০৬.০০
০৩০৭০ ০৬.০৫ ০৭.৩৫
০৩০৭২ ১১.৪০ ১৩.১০

তারকেশ্বর-শেওড়াফুলি ডাউন EMU স্পেশাল ট্রেন

ট্রেন নম্বর তারকেশ্বর থেকে ছাড়ার সময় শেওড়াফুলি পৌঁছানোর সময়
০৩০৭৩ ০০.৪৫ ০১.৩৫
০৩০৭৫ ০১.৪৫ ০২.৩৫
০৩০৭৭ ০২.৩০ ০৩.২০
০৩০৭৯ ০৩.২০ ০৪.১০
০৩০৮১ ১০.৪৫ ১১.৩৫
০৩০৮৩ ১২.২৫ ১৩.১৫

শেওড়াফুলি-তারকেশ্বর আপ EMU স্পেশাল ট্রেন

ট্রেন নম্বর শেওড়াফুলি থেকে ছাড়ার সময় তারকেশ্বর পৌঁছানোর সময়
০৩০৭৪ ০১.৪৫ ০২.৩৫
০৩০৭৬ ০২.৪৫ ০৩.৩৫
০৩০৭৮ ০৩.৩০ ০৪.২০
০৩০৮০ ০৪.২০ ০৫.১০
০৩০৮২ ১১.৪৫ ১২.৩৫
০৩০৮৪ ১৩.২৫ ১৪.১৫

ব্যান্ডেল-শেওড়াফুলি ডাউন স্পেশাল ট্রেন

ট্রেন নম্বর  ব্য়ান্ডেল থেকে ট্রেন ছাড়ার সময়  শেওড়াফুলি পৌঁছানোর সময়
০৩০৮৫ ০২.০৫ ০২.৩৫
০৩০৮৭ ০৩.২০ ০৩.৪৫

শেওড়াফুলি-ব্যান্ডেল আপ স্পেশাল ট্রেন

ট্রেন নম্বর শেওড়াফুলি থেকে ট্রেন ছাড়ার সময় ব্যান্ডেলে পৌঁছানোর সময়
০৩০৮৬ ০২.৪৫ ০৩.১০
০৩০৮৮ ০৩.৫৫ ০৪.২০


 

 

Read more!
Advertisement
Advertisement