Advertisement

Chakra Rail: গণেশ, বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জেরে ব্যাহত হবে চক্ররেল পরিষেবা, কোন ট্রেন কতদূর যাবে?

Circular Railway: পুজোর প্রতিমা বিসর্জনের জন্য ব্যাহত হবে লোকাল ট্রেন চলাচল। টালা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকলেও একাধিক ট্রেন তারপর আর পাড়ি দেবে না।

গণেশ, বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যাহত হবে চক্ররেল পরিষেবাগণেশ, বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যাহত হবে চক্ররেল পরিষেবা
কিশোর শীল
  • কলকাতা,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 2:15 PM IST
  • উৎসবের শুরুতেই যাত্রীদের জন্য জরুরি ঘোষণা করল পূর্ব রেল।
  • নিরঞ্জনের জন্য সাময়িক ভাবে ব্যাহত হবে সার্কুলার রেল অর্থাৎ চক্ররেল চলাচল।
  • এই লাইনে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানাল রেল।

বাংলা-সহ দেশজুড়ে শুরু হয়ে গেল উৎসবের মরশুম। সোমবার, ১৪ সেপ্টেম্বর রয়েছে গণেশ পুজো। এরপর ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। আর উৎসবের শুরুতেই যাত্রীদের জন্য জরুরি ঘোষণা করল পূর্ব রেল। গণেশ ও বিশ্বকর্মা প্রতিমা পুজোর পর নিরঞ্জনের জন্য সাময়িক ভাবে ব্যাহত হবে সার্কুলার রেল অর্থাৎ চক্ররেল চলাচল। দমদম থেকে মাঝেরহাট রুটের এই লাইনে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানাল রেল।

রেলের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সবকটি ট্রেন নয়, বরং নির্দিষ্ট দিনগুলিতেই কিছু কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। আসলে প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গাপাড়ে নির্দিষ্ট সময়ে ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

কোন কোন ট্রেনের রুট ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত করা হল? জেনে নেওয়া যাক-

দুপুর ৩টে ১৫-এর ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ লোকাল টালা স্টেশন পর্যন্ত যাত্রা করবে।
দুপুর ৩টে ৫০-এর ৩০৩১২ বারাসত-মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত যাত্রা করবে।
সন্ধ্যা ৬টা ৮-এর ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত যাবে।

আবার বিকেল ৫টা ৩৫-এর ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল টালা স্টেশন থেকে ছাড়বে।
সন্ধ্যা ৬টার ৩০১১১ বালিগঞ্জ-বারাকপুর লোকাল টালা স্টেশন থেকে ছাড়বে।
সন্ধ্যা ৭টা ৪৩-এর ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

 

দুপুর ২টো ৩৫-এর লক্ষ্ণীকান্তপুর থেকে ছাড়া লক্ষ্ণীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।

দুপুর ২টো ৫-এর ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট লোকাল কাঁকুরগাছি হয়ে বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পৌঁছবে। বিকেল ৪টে ১৫-এর ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট হয়ে গন্তব্যে পৌঁছবে।

সন্ধ্যা ৬টা ১৮-র ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট হয়ে গন্তব্যে পৌঁছবে।
রাত ৮টা ১০-এর মাঝেরহাট-বারাসত লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট হয়ে বারাসতে পৌঁছবে।

বিকেল ৪টে ৩৪-এর ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে এবং বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট হয়ে গন্তব্য দত্তপুকুরে পৌঁছবে।

বিকেল ৫টা ২০-এর ৩০৪১৬ শিয়ালদা- বি.বা.দি বাগ লোকাল মাঝেরহাট পর্যন্তই যাবে। আবার ৩০৪৫১ বি.বা.দি বাগ বারুইপুর লোকাল মাঝেরহাট স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement