Advertisement

Chakra Rail: টানা ৩ দিন ১৩ ঘণ্টা করে ব্যাহত হবে চক্ররেল পরিষেবা, ভুগতে হবে অফিস ফেরত যাত্রীদের

৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিকেল ৪টে থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা ব্যাহত হবে চক্ররেল পরিষেবা। প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • শিয়ালদা,
  • 08 Nov 2026,
  • अपडेटेड 2:22 PM IST
  • ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করল পূর্ব রেল।
  • প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • টালা স্টেশনে আংশিকভাবে যাত্রা শেষ করবে যে ট্রেনগুলি।

রবিবার শুরু হয়েছে কালীপুজা। রাজ্যের বিভিন্ন শহরে বেশ বড় আকারে কালীপুজোর পাশাপাশি, বাড়িতে বাড়িতেও হয় এই পুজো। ফলে গঙ্গায় প্রতিমা বিসর্জনের চাপও থাকে ব্যাপক। এই বিষয়ের কথা মাথায় রেখেই ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করল পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর  পর্যন্ত চক্ররেলের ট্রেন পরিষেবা সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে। এই ৩ দিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫ পর্যন্ত কয়েকটি ট্রেন আংশিকভাবে যাত্রা করবে এবং কয়েকটি ট্রেন ঘুরপথে চলাচল করবে।

কোন কোন ট্রেন নিয়ন্ত্রিত হবে?

টালা স্টেশনে আংশিকভাবে যাত্রা শেষ করবে যে ট্রেনগুলি

30312 – বারাসাত–মাঝেরহাট (টালা হয়ে)/ বিকেল ৪টে বেজে ৩৪ মিনিট
30122 – নৈহাটি–বালিগঞ্জ (টালা হয়ে)/ বিকেল ৪টে বেজে ১৪ মিনিট
30314 – দত্তপুকুর–মাঝেরহাট (টালা হয়ে) / সন্ধ্যা ৬টা বেজে ৫৮ মিনিট


টালা স্টেশন থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে যে ট্রেনগুলি

30331 – মাঝেরহাট–হাবড়া (টালা হয়ে) | ১৮:১২ ঘণ্টা
30111 – বালিগঞ্জ–ব্যারাকপুর (টালা হয়ে) | ১৯:৩৫ ঘণ্টা
30313 – মাঝেরহাট–বারাসাত (টালা হয়ে) | ২০:৪৭ ঘণ্টা

পরিবর্তিত পথে চলাচল করে শিয়ালদা (উত্তর)-এ আংশিকভাবে যাত্রা শেষ করবে যে ট্রেন
30144 – গেদে–মাঝেরহাট (কাঁকুড়গাছি হয়ে) | ১৮:৫৫ ঘণ্টা (আনুমানিক)

শিয়ালদা (উত্তর) থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে যে ট্রেন

30123 – মাঝেরহাট–নৈহাটি | ২০:২০ ঘণ্টা

পরিবর্তিত পথ (কাঁকুড়গাছি–বালিগঞ্জ) দিয়ে মাঝেরহাট পর্যন্ত চলাচল করবে যে ট্রেন
30332 – হাবড়া–মাঝেরহাট | ১৬:০৫ ঘণ্টা (আনুমানিক)

পরিবর্তিত পথ (বালিগঞ্জ–কাঁকুড়গাছি) দিয়ে মাঝেরহাট থেকে চলাচল করবে যে ট্রেন
30353 – মাঝেরহাট–দত্তপুকুর | ১৬:১৫ ঘণ্টা

নির্ধারিত পথে মাঝেরহাট পর্যন্ত চলাচল করবে যে ট্রেন
30152 – নৈহাটি–মাঝেরহাট | ১৮:০৫ ঘণ্টা

পরিবর্তিত পথ (বালিগঞ্জ–কাঁকুড়গাছি) দিয়ে মাঝেরহাট থেকে চলাচল করবে যে ট্রেন
30135 – মাঝেরহাট–রানাঘাট (টালা হয়ে) | ১৮:১৮ ঘণ্টা

Advertisement

বালিগঞ্জ স্টেশনে আংশিকভাবে যাত্রা শেষ করবে যে ট্রেন
30711 – লক্ষ্মীকান্তপুর–মাঝেরহাট (বালিগঞ্জ হয়ে) | ১৬:০১ ঘণ্টা

বালিগঞ্জ থেকে আংশিকভাবে যাত্রা শুরু করে পরিবর্তিত পথ (বালিগঞ্জ–কাঁকুড়গাছি) দিয়ে চলাচল করবে যে ট্রেন
30317 – মাঝেরহাট–দত্তপুকুর (টালা হয়ে) | ১৭:০০ ঘণ্টা

মাঝেরহাট স্টেশনে আংশিকভাবে যাত্রা শেষ করবে যে ট্রেন
 30416 – শিয়ালদা–বি.বি.ডি. বাগ (মাঝেরহাট হয়ে) | ১৭:৪৭ ঘণ্টা

মাঝেরহাট থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে যে ট্রেন
30451 – বি.বি.ডি. বাগ–ব্যারাকপুর | ১৮:৪৫ ঘণ্টা

 

Read more!
Advertisement
Advertisement