Advertisement

Local Train: হাওড়া লাইনে টানা ১০ দিন দুপুরে ২ ঘণ্টার ব্লক, শনিতেও বাতিল একগুচ্ছ ট্রেন

Howrah Divison Block: হাওড়া ডিভিশনে টানা ১০ দিন ট্রাফিক ব্লক। যার জেরে একটি ট্রেনের সময়সূচিতে বদল এসেছে। এছাড়াও, শনিবার বাতিল রয়েছে বেশ কয়েকটি ট্রেন।

হাওড়া লাইনে টানা ১০ দিন দুপুরে ২ ঘণ্টার ব্লকহাওড়া লাইনে টানা ১০ দিন দুপুরে ২ ঘণ্টার ব্লক
Aajtak Bangla
  • হাওড়া,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 4:26 PM IST
  • হাওড়া ডিভিশনে দুটি ভিন্ন ভিন্ন ব্লকের কারণে ব্যাহত হচ্ছে লোকাল ট্রেন চলাচল।
  • একটি ব্লক রয়েছে ব্যান্ডেল-কাটোয়া শাখার গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে।
  • অপর ব্লকটি রয়েছে ব্যান্ডেল স্টেশন লিমিটে লাইন নং ১১ ও ১৮-তে।

হাওড়া ডিভিশনে দুটি ভিন্ন ভিন্ন ব্লকের কারণে ব্যাহত হচ্ছে লোকাল ট্রেন চলাচল। এরমধ্যে একটি ব্লক রয়েছে ব্যান্ডেল-কাটোয়া শাখার গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে। অপর ব্লকটি রয়েছে ব্যান্ডেল স্টেশন লিমিটে লাইন নং ১১ ও ১৮-তে।   

গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে ২১ অগাস্ট থেকে শুরু হয়ে ৩০ অগাস্ট দুপুর ১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত থাকবে ট্রাফিক ব্লক। যার জেরে একটি কাটোয়া ব্যান্ডেল লোকালের সময় বদল করা হয়েছে। অন্যদিকে, ২২ অগাস্ট শনিবার সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ পর্যন্ত থাকছে ট্রাফিক ব্লক। যার জেরে ৬টি ট্রেন বাতিল ও একটি ট্রেনের সময় বদল করানো হয়েছিল।

টানা ১০ দিন কোন ট্রেনের সময় পাল্টাল?

 গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে ২১ অগাস্ট থেকে শুরু হয়ে ৩০ অগাস্ট দুপুর ১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ব্লকের জেরে ৩৭৭৪৮ কাটোয়া ব্যান্ডেল লোকাল নির্দিষ্ট ১০ দিন কাটোয়া থেকে দুপুর ১টা ৪৫-এ ছাড়বে। 

শনিবার কোন কোন ট্রেন বাতিল আছে?

শনিবার ব্যান্ডেল স্টেশন লিমিটে লাইন নং ১১ ও ১৮-তে কাজের জন্য বাতিল থাকছে-

  • সকাল ১০টা ৫০-এর কাটোয়া- হাওড়া লোকাল
  • সকাল ১১.১০ -এর কাটোয়া- ব্যান্ডেল লোকাল
  • দুপুর ১টার কাটোয়া- ব্যান্ডেল লোকাল
  • দুপুর ২টো ৩৫-এর ব্যান্ডেল- কাটোয়া লোকাল
  • দুপুর ৪টে ৩৫ -এর ব্যান্ডেল- কাটোয়া লোকাল
  • দুপুর ২টো ৩০-এর হাওড়া-কাটোয়া গ্যালোপিং লোকাল

 

Read more!
Advertisement
Advertisement