Advertisement

IRCTC Chart Vacant Feature: ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন? কোন সিট ফাঁকা রয়েছে জানুন এভাবে

অনেকেই ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন। এখন প্রশ্ন হল, এবার নিজের জন্য ট্রেনের টিকিট জোগার করবেন কীভাবে? ফাঁকা সিট খোঁজার টেকনিক জানুন।

ট্রেনে কোন সিট খালি?ট্রেনে কোন সিট খালি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 10:49 AM IST
  • অনেকেই ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন
  • এবার নিজের জন্য ট্রেনের টিকিট জোগার করবেন কীভাবে?
  • ফাঁকা সিট খোঁজার টেকনিক জানুন

এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সস্তায় পুষ্টিকর রাস্তা হল ভারতীয় রেল। কিন্তু মুশকিল হল, ট্রেনের টিকিটের বিরাট চাহিদা। তাই অনেকেরই টিকিট ওয়েটিং লিস্টেই রয়ে যায়। এমন পরিস্থিতিতে অগত্যা ওই টিকিট নিয়েই ট্রেনে উঠতে হয়। তারপর যেতে হয় টিটিই-এর কাছে। করতে হয় অনুনয়-বিনয়। এরপর তিনি যদি কোনও ফাঁক সিটা খুঁজে পান, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে টাকার বিনিময়ে দিয়ে থাকেন। 

যদিও অনেক সময় টিটিই খুব ব্যস্ত থাকেন। তাই তাঁর পক্ষে আলাদা করে সিট খোঁজা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে সিট নিয়ে মহা ঝামেলায় পড়তে হয়। যদিও ভাল খবর হল, আপনি নিজেই ট্রেনের কোথায় কোথায় কোন সিট ফাঁকা রয়েছে, সেটা জানতে পারেন। এক্ষেত্রে চার্ট ভ্যাকেন্সি ফিচারের মাধ্য়মে এটা দেখা সম্ভব। এই ফিচারের মাধ্যমে আপনি জানতে পারবেন কোনও সিট বা বার্থ ফাঁকা রয়েছে। এমনকী এই ফিচারের সাহায্যে ট্রেন চলার সময়ও ফাঁকা সিট কোথায় রয়েছে, সেটা জানা যায়। 

চার্ট ভ্যাকেন্ট ফিচারটা কী? 
আইআরসিটিসি-এর একটা সেরা ফিচার হল চার্ট ভ্যাকেন্ট। এই ফিচার তখনই সক্রিয় হয়, যখন কোনও ট্রেনের ফাইনাল চার্ট তৈরি হয়। এতে ট্রেনে কোন কোন সিট খালি রয়েছে, সেটা জানা যায়। এক্ষেত্রে কোনও যাত্রী যদি শেষ মুহূর্তে টিকিট ক্যানসেল করে দেন, তাহলে সেই তথ্য পাওয়া যায়। তাই এই ফিচারটা ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য খুবই ভাল। 

কীভাবে ভ্যাকেন্ট সিট পাওয়া যায় ট্রেনে? 
কয়েকটি স্টেপে মোবাইল দিয়েই চেক করতে পারেন কোন সিট ফাঁকা রয়েছে। মেনে চলুন এই সব স্টেপ-
১. সবার প্রথমে আপনাকে আইআরসিটিসি বা রেল কানেক্ট অ্যাপ খুলতে হবে
২. এবার হোমপেজে চার্টট বা ভ্যাকেন্সি অপশনে ক্লিক করুন
৩. এবার আপনার ট্রেন নম্বর দিন, পাশাপাশি ট্রাভেল ডেট এবং বোর্ডিং স্টেশনও দিতে হবে
৪. এরপর ট্রেনের চার্ট খুলে যাবে আপনার সামনে
৫. ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি বা স্লিপার ক্লাস সিলেক্ট করতে হবে
৬. এরপর আপনার সামনে ভ্যাকেন্ট সিট এবং কোচ নম্বর সামনে চলে আসবে

Advertisement


সিট পাওয়ার পর কী করবেন? 
যদি আপনি একটা ভ্যাকেন্ট সিট পান, সেক্ষেত্রে প্রথমে সিট নম্বরটা টুকে নিন। তারপর দ্রুত টিটিই-এর কাছে যান। তাঁকে খালি সিটের কথা জানান। যদি প্রয়োজন হয় তাঁকে অনলাইন চার্ট দেখান। তিনি মনে করলে, রেলের নিয়ম মেনে টিটিই আপনাকে অ্যালট করে দিতে পারেন। যদি ভাড়ায় কোনও পার্থক্য থাকে, তাহলে সেটা দিয়ে দিতে হবে। তারপর টিটিই একটা টিকিট দিতে পারে। পাশাপাশি দেবেন রিসিপ্ট।

যদিও মাথায় রাখবেন, কোনও সিট ভ্যাকেন্ট থাকলেই মনে করবেন না সেটা আপনার। টিটিই ঠিক করবে সেই সিট আপনার হবে কি না। 

 

Read more!
Advertisement
Advertisement