Advertisement

Bank Holiday July 6: সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ব্যাঙ্ক কি বন্ধ? জেনে নিন

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ জুলাই, সোমবার। এবার সেই দিন কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিন লেটেস্ট আপডেট।

সোমবার ব্যাঙ্কে কি ছুটি থাকবে?সোমবার ব্যাঙ্কে কি ছুটি থাকবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 11:23 AM IST
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ জুলাই, সোমবার
  • এবার সেই দিন কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?
  • জেনে নিন লেটেস্ট আপডেট

৬ জুলাই, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ইতিমধ্যে সেই দিন সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন, সোমবার, সপ্তাহের প্রথম দিন কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? আর সেই উত্তর জানতে পড়ুন নিবন্ধটি। 

সোমবার কি ব্যাঙ্ক বন্ধ? 
৬ জুলাই, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আর সেই দিন রাজ্যে ব্যাঙ্কের ব্রাঞ্চগুলির শাটার নামানো থাকবে বলেই জানা যাচ্ছে। সেই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের যাবতীয় কাজ। গ্রাহকেরা সোমবার কোনও পরিষেবা পাবেন না। 

এটিএম এবং ইউপিআই-তে কী প্রভাব? 
ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্রাঞ্চে গেলে মিলবে না কোনও পরিষেবা। যদিও তাতে এটিএম-এর উপর কোনও প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে। সেই দিন এটিএম-এ গেলে মিলবে টাকা। 

অনেকের আবার ইউপিআই নিয়েও প্রশ্ন রয়েছে। ওই দিন কি ডাউন থাকতে পারে ইউপিআই? ব্যাঙ্ক সূত্রে খবর, এমন কোনও আশঙ্কা থাকছে না। বরং স্বাভাবিক পরিষেবাই মিলবে। তাই এই নিয়ে চাপ খেয়ে লাভ নেই। 

ওই দিন আর কী কী বন্ধ? 
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী এবার সাড়ম্বরে পালন করতে চলেছে নয়া পশ্চিমবঙ্গ সরকার। আগেই ঘোষণা করা হয়েছে, চলতি বছর থেকে ওই দিনটিতে রাজ্যে সরকারি ছুটি থাকবে। বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর। স্কুল, কলেজও ছুটি থাকার কথা রয়েছে। 

যদিও জানা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নতুন নির্দেশ দিয়েছে বিকাশভবন। সেখানে বলা হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সেই দিনই ই-মেল করে পালিত অনুষ্ঠানের ছবি এবং ভিডিও পাঠিয়ে দিতে হবে শিক্ষা দফতরে। 

তাই এটা সহজেই বলা যায়, সোমবার ব্যাঙ্কের পাশাপাশি সরকারি সমস্ত দফতরেই ছুটি থাকবে। তাই সেই মতো কাজ প্ল্যানিং করে নিন। সরকারি কাজ থাকলে সোমবারের বদলে সপ্তাহের অন্যান্য দিন যান। তাহলেই কাজ হবে। আর ব্যাঙ্কের ক্ষেত্রেও একই নিয়ম। সোমবার কাজ হবে না। তারপর গেলেই হবে কাজ। তবে ইউপিআই বা এটিএম পরিষেবা পাবেন।  

Advertisement

এবার কী আয়োজন? 
চলতি বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপনে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্য সরকার। তাঁর পৈতৃক বাড়ি রয়েছে জীরাটে। সেখানে ১২৫ ফুট উঁচু একটি মূর্তি তৈরি করা হবে। এমনকী তাঁর পৈতৃক বাড়ির সংস্কার করা হবে। 

 

Read more!
Advertisement
Advertisement