Advertisement

mParivahan License: মোবাইলে লাইসেন্স দেখানো কি ভ্যালিড? নিয়মটি ঠিক কী? ট্র্যাফিক পুলিশের কর্তা যা জানালেন

মোবাইলে এম-পরিবহণে লাইসেন্স দেখানো কি আদৌ ভ্যালিড? নাকি ফিজিক্যাল লাইসেন্সই রাখতে হবে সঙ্গে? আর এই বিষয়টা সম্পর্কে জানতে আমরা যোগাযোগ করেছিলাম কলকাতার ট্র্যাফিক পুলিশের এক কর্তার সঙ্গে। তিনি এই বিষয়টা খোলসা করে দিলেন। 

mParivahan-এ লাইসেন্স দেখানো ভ্যালিড?mParivahan-এ লাইসেন্স দেখানো ভ্যালিড?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 1:31 PM IST
  • মোবাইলে এম-পরিবহণে লাইসেন্স দেখানো কি আদৌ ভ্যালিড?
  • নাকি ফিজিক্যাল লাইসেন্সই রাখতে হবে সঙ্গে?
  • কলকাতার ট্র্যাফিক পুলিশের এক কর্তার সঙ্গে

রাস্তায় বাইক, গাড়ি বা স্কুটি চালাতে গেলে লাগে লাইসেন্স। এটি ছাড়া গাড়ি, বাইক চালানো আইনত অপরাধ। যে কোনও সময় পুলিশ ধরতে পারে। নিতে পারে বড় ফাইন। তাই লাইসেন্স থাকাটা মাস্ট।

কিন্তু বর্তমানে আরও একটি সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে। এখন অনেকেই নিজের সঙ্গে ফিজিক্যাল লাইসেন্স বা আরটিও থেকে পাঠানো লাইসেন্স রাখছেন না। তার বদলে মোবাইলে এম-পরিবহণ অ্যাপে নিজের লাইসেন্স দেখাচ্ছেন। আর নতুন এই ট্রেন্ড নিয়েই যত বিতর্ক। 

চালকদের অনেক সময়ই অভিযোগ থাকে যে তাঁরা মোবাইলে লাইসেন্স দেখানোর পরও গ্রাহ্য করে না পুলিশ। তাঁরা ফিজিক্যাল লাইসেন্সই দেখতে চান। এম-পরিবহণে লাইসেন্স দেখালেও ছাড়তে চান না। 

এখন প্রশ্ন হল, মোবাইলে এম-পরিবহণে লাইসেন্স দেখানো কি আদৌ ভ্যালিড? নাকি ফিজিক্যাল লাইসেন্সই রাখতে হবে সঙ্গে? আর এই বিষয়টা সম্পর্কে জানতে আমরা যোগাযোগ করেছিলাম কলকাতার ট্র্যাফিক পুলিশের এক কর্তার সঙ্গে। তিনি এই বিষয়টা খোলসা করে দিলেন। 

মোবাইলে লাইসেন্স দেখালে কি কাজ হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন, 'এখন অনেকেই মোবাইল অ্যাপে লাইসেন্স দেখান। সেটা দেখাতেই পারেন। তবে কোনও ডিউটি অফিসার যদি ফিজিক্যাল লাইসেন্স দেখতে চান, তাহলে চালককে সেটা দেখাতেই হবে। তিনি ফিজিক্যাল লাইসেন্স দেখাতে বাধ্য।'

সঙ্গে রাখতে হবে লাইসেন্স
তাই তাঁর পরামর্শ হল, গাড়ি বা বাইক চালানোর সময় সঙ্গে রাখা উচিত লাইসেন্স। সেটা থাকলে কোনও সমস্যা নেই। নইলে কোনও পুলিশ অফিসার যদি বলেন ফিজিক্যাল লাইসেন্স দেখাতে, তখন কিন্তু বিপদে পড়তে পারেন। 

কেউ যদি দেখাতে না পারেন? 
পুলিশ অফিসার এমনি এমনি কারও কাছে লাইসেন্স দেখতে চান না। দেখতে চাওয়ার পিছনে কোনও কারণ থাকতে পারে। তাই লাইসেন্স দেখাতেই হবে। সেক্ষেত্রে কোনও চালক যদি সেটা তখনই দেখাতে না পারেন, তাহলে তাঁকে সময় দিতে পারেন পুলিশ অফিসার। সেই সময়ের মধ্যে লাইসেন্স এনেই দেখাতে হবে। তাহলে কোনও সমস্যা নেই। যদি তিনি সেই সময়ের মধ্যে দেখাতে না পারেন, তাহলে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা বলে জানালেন এই ট্র্যাফিক কর্তা। 

Advertisement

ঝামেলা এড়িয়ে যান
এখন অনেককেই দেখা যায় যে পুলিশের সঙ্গে মোবাইলে লাইসেন্স দেখানে নিয়ে ঝামেলা জুড়ে দিয়েছেন। তাঁদের দাবি হল, এম-পরিবহণে লাইসেন্স দেখালেই হল। ফিজিক্যাল লাইসেন্সের প্রয়োজন নেই। কিন্তু ট্র্যাফিক কর্তার সঙ্গে কথা বলে এটা স্পষ্ট হয়ে গেল যে মোবাইলে লাইসেন্স দেখিয়ে কিছু হবে না। পুলিশ মনে করলে আপনার কাছে ফিজিক্যাল লাইসেন্স দেখতে চাইতে পারেন। তাই এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়াবেন না। এমনটা করলে বিপদ বাড়বে।

 

Read more!
Advertisement
Advertisement