Advertisement

AC-র সঙ্গে ফ্যান চালালে বিল কম আসে, কিন্তু এই ভুল করলেই চড়বে মিটার

AC-র সঙ্গে ঘরে ফ্যানও চালাচ্ছেন? মনে করছেন বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে? সাবধান, আপনি এই ভুল করছেন না তো? জেনে নিন বিস্তারিত...

AC-র সঙ্গে ফ্যান চালাবেন? AC-র সঙ্গে ফ্যান চালাবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 2:42 PM IST
  • AC-র সঙ্গে ঘরে ফ্যানও চালাচ্ছেন?
  • বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে?
  • আপনি এই ভুল করছেন না তো?

দুর্বিসহ গরমে গলদঘর্ম অবস্থা মানুষের। অগত্যা টানা এসি চালিয়ে রাখা ছাড়া উপায় নেই। তবে এসির সঙ্গে কি ফ্যানও চালিয়ে রেখেছেন? আদৌ সেটা ভুল নয় তো? 

এই গরমে টানা এসি চালানোর জেরে অধিকাংশের বাড়িতেই মোটা অঙ্কের বিদ্যুৎ বিল আসছে। বিশেষ করে শহরাঞ্চলে বিদ্যুৎ বিলের পরিমাণ যথেষ্টই বেশি। 

অনেকে বিদ্যুৎ বিল কমাতে একাধিক কৌশল ব্যবহার করেন। অনেকেই এসির সঙ্গেই টানা সিলিং ফ্যান ব্যবহারের পরামর্শ দেন। যদি এসি চালানোর পাশাপাশি একইসঙ্গে সিলিং ফ্যানও চালান তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। বাড়িতে সেক্ষেত্রে লাগাতে হবে BLDC ফ্যান। 

কী এই BLDC ফ্যান? BLDC অর্থাৎ ব্রাশলেস ডিরেক্ট ফ্যান। এই ফ্যানগুলি প্রচলিত সিলিং ফ্যাশনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে BLDC ফ্যান না লাগালে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। BLDC মূলত একটি উন্নত মোটর প্রযুক্তি। এর ফলে মোটর অত্যন্ত শক্তি-সাশ্রয়ী হতে পারে। 

প্রচলিত ফ্যাশনের তুলনায় BLDC ফ্যান ৪০-৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। BLDC ফ্যানে আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এসির সঙ্গে BLDC ফ্যান ১ বা ২-এ সেট করে ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। ফ্যাশনটি চালালে তা দ্রুত পুরো ঘরে ঠান্ডা বাতাস সঞ্চালন করতে পারে। 

BLDC ফ্যান চালালে এসির উপর চাপ কমে এবং ঘর দ্রুত ঠান্ডা হয়। এতে এসি কম্প্রেসারের চলার সময় কমে যায়। ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়। এসি চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয় করতে চাইলে তা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে চালানো উচিত। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement