Advertisement

আখ থেকে তৈরি ইথানল বলেই পিঁপড়ের ভিড়? যা জানাচ্ছে ভারত পেট্রোলিয়াম

কটি ভিডিওতে দাবি করা হয়, আখ থেকে তৈরি ইথানল থাকার কারণে ই২০ পেট্রোল পিঁপড়েকে আকর্ষণ করছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, সত্যিই কি ই২০ পেট্রোলের সঙ্গে পিঁপড়ের কোনও সম্পর্ক রয়েছে?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 1:05 PM IST
  • ইথানল মিশ্রিত ই২০ পেট্রোলকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
  • ওই ভিডিওতে দাবি করা হয়, ই২০ জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির ফুয়েল ক্যাপের আশপাশে পিঁপড়ের ভিড় জমছে।

ইথানল মিশ্রিত ই২০ পেট্রোলকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়, ই২০ জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির ফুয়েল ক্যাপের আশপাশে পিঁপড়ের ভিড় জমছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়ায় বহু গাড়িচালকের মধ্যে। তবে এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।

সম্প্রতি দেশে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। তারই মধ্যে একটি ভিডিওতে দাবি করা হয়, আখ থেকে তৈরি ইথানল থাকার কারণে ই২০ পেট্রোল পিঁপড়েকে আকর্ষণ করছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, সত্যিই কি ই২০ পেট্রোলের সঙ্গে পিঁপড়ের কোনও সম্পর্ক রয়েছে?

এই বিতর্কের জবাবে বিপিসিএল জানিয়েছে, জ্বালানিতে ব্যবহৃত ফুয়েল-গ্রেড ইথানল বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। গাঁজন এবং পাতন পদ্ধতির মাধ্যমে তৈরি এই ইথানলে কোনও ধরনের চিনি অবশিষ্ট থাকে না। ফলে পিঁপড়ে আকৃষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, জ্বালানি হিসেবে ব্যবহৃত ইথানলে বিশেষ ধরনের ডিন্যাচুরেন্ট মেশানো হয়, যা পোকামাকড় ও কীটপতঙ্গকে দূরে রাখতে সাহায্য করে। তাই ইথানলের মধ্যে এমন কোনও উপাদান থাকে না, যা পিঁপড়ে টানতে পারে।

বিপিসিএল আরও জানিয়েছে, ইথানল যখন পেট্রোলের সঙ্গে মেশানো হয়, তখন পেট্রোলের হাইড্রোকার্বন-ভিত্তিক গন্ধই প্রধান হয়ে ওঠে। ইথানলের নিজস্ব গন্ধ এতটা শক্তিশালী নয় যে তা পিঁপড়ে বা অন্য কোনও পোকামাকড়কে আকর্ষণ করবে।

এছাড়া সংস্থার দাবি, ই২০ পেট্রোল প্রচলিত পেট্রোলের তুলনায় কম জ্বালানি-বাষ্প উৎপন্ন করে। ফলে গাড়ির ফুয়েল ফিলার ক্যাপের আশপাশে পিঁপড়ে জমার কোনও যৌক্তিক কারণ নেই।

সব মিলিয়ে বিপিসিএল স্পষ্টভাবে জানিয়েছে, ই২০ পেট্রোল ব্যবহারের ফলে পিঁপড়ে আকৃষ্ট হচ্ছে, এমন দাবির পক্ষে কোনও বৈজ্ঞানিক তথ্য বা প্রমাণ নেই। সংস্থার মতে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের ভিডিও ও দাবিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement