Advertisement

Deadlines in August: অগাস্টেই শেষ সুযোগ! LPG, ট্যাক্স-সহ এই কাজগুলি সেপ্টেম্বরের আগেই সারুন

দেখতে দেখতে অগাস্ট মাসও শেষের দিকে। নতুন মাস শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু তার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে। ৩১ অগাস্ট ২০২৬-এর মধ্যে একাধিক আর্থিক ও পরিষেবা সংক্রান্ত কাজ সারতে হবে।

Rule Change From 1st September: অগাস্ট শেষের আগেই এই কাজগুলি সারুন।Rule Change From 1st September: অগাস্ট শেষের আগেই এই কাজগুলি সারুন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 9:34 PM IST
  • দেখতে দেখতে অগাস্ট মাসও শেষের দিকে।
  •  নতুন মাস শুরু হতে আর বেশি দেরি নেই।
  • তার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে।

দেখতে দেখতে অগাস্ট মাসও শেষের দিকে। নতুন মাস শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু তার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে। ৩১ অগাস্ট ২০২৬-এর মধ্যে একাধিক আর্থিক ও পরিষেবা সংক্রান্ত কাজ সারতে হবে। এর মধ্যে রয়েছে আয়কর রিটার্ন (ITR), পুরনো কর কাঠামো বেছে নেওয়া এবং LPG e-KYC-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়।অর্থাৎ, হাতে সময় আর মাত্র দু’দিন রয়েছে। কোনও কাজ আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে দেরি না করে এখনই তা সেরে নেওয়া ভাল। কারণ সময়সীমা পেরিয়ে গেলে জরিমানা, পরিষেবা বন্ধ হওয়া বা অন্য ধরনের সমস্যায় পড়তে পারেন।

ITR জমা দেওয়ার শেষ সময় ৩১ অগাস্ট
যাঁদের ব্যবসা রয়েছে অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাঁদের জন্য এই সময়সীমা বিশেষ গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট শ্রেণির করদাতাদের ITR-3, ITR-4, ITR-5 এবং ITR-7 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট ২০২৬।

তাই এই শ্রেণির করদাতারা এখনও আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকলে দ্রুত কাজটি সেরে ফেলুন।

অন্য দিকে, ITR-1 এবং ITR-2-এর সাধারণ সময়সীমা ইতিমধ্যেই ৩১ জুলাই শেষ হয়েছে। ফলে যাঁরা ওই সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারেননি, তাঁরা নির্দিষ্ট নিয়ম মেনে বিলেটেড ITR জমা দিতে পারবেন।

LPG e-KYC না করলে গ্যাস বুকিং বন্ধ?
এই তালিকায় সবচেয়ে বেশি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত বিষয়টি হল LPG e-KYC। আপনার গ্যাস সংযোগের e-KYC এখনও করা না হয়ে থাকলে ৩১ অগাস্টের মধ্যেই তা করে নেওয়া ভাল।

নির্ধারিত সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না করলে ১ সেপ্টেম্বর থেকে LPG বুকিং নিয়ে সমস্যা হতে পারে। শুধু তা-ই নয়, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের ক্ষেত্রে LPG ভর্তুকির সুবিধাতেও প্রভাব পড়তে পারে।

তাই গ্যাস সংযোগের e-KYC হয়েছে কি না, তা আগে যাচাই করে নিন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট LPG সংস্থা বা অনুমোদিত পরিষেবা কেন্দ্রের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

Advertisement

পুরনো কর কাঠামো চান? সময় কম
পুরনো কর কাঠামো বা Old Tax Regime বেছে নিয়ে কর সাশ্রয় করতে চান? তা হলে ৩১ অগাস্টের সময়সীমাটি মাথায় রাখা জরুরি।

নির্দিষ্ট ক্ষেত্রে ITR সংশোধন করার সময় Form 10-IEA জমা দিতে হয়। তাই পুরনো কর কাঠামো বেছে নেওয়ার পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় ফর্ম ও নথিপত্র ঠিক রয়েছে কি না, আগে দেখে নিন।

এই কাজটি সময়ের মধ্যে না করলে পছন্দের কর কাঠামো বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

NRI-দের জন্য FCNR(B) নিয়ে গুরুত্বপূর্ণ ডেডলাইন
এই সময়সীমাটি অবশ্য সাধারণ বেতনভোগী করদাতাদের জন্য নয়। NRI এবং FCNR(B) ডিপোজিট-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।

RBI-এর বিশেষ FCNR(B) ফরেক্স সোয়াপ সুবিধা সংক্রান্ত সময়সীমা আগে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ছিল। পরে সেই সময়সীমা কমিয়ে ৩১ অগাস্ট ২০২৬ করা হয়েছে।

তাই সংশ্লিষ্ট NRI বা FCNR(B) আমানতকারীদের বিষয়টি নিয়ে নিজেদের ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করা উচিত।

নতুন মাসের আগে একবার তালিকা মিলিয়ে নিন
অগাস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলির সময়সীমাও শেষ হয়ে যাচ্ছে। তবে সবকটি বিষয় প্রত্যেকের জন্য প্রযোজ্য নয়। ব্যবসায়ী বা নির্দিষ্ট শ্রেণির বিনিয়োগকারীদের ITR-এর সময়সীমা গুরুত্বপূর্ণ, NRI-দের জন্য FCNR(B) সংক্রান্ত বিষয়টি প্রাসঙ্গিক এবং LPG ব্যবহারকারীদের জন্য e-KYC অত্যন্ত জরুরি।

তাই ৩১ অগাস্ট ২০২৬-এর আগে নিজের ক্ষেত্রে প্রযোজ্য কাজটি সেরে ফেলুন। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এখনই প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

Read more!
Advertisement
Advertisement