Advertisement

Janakalyan Shibir 2026: জনকল্যাণ শিবির দিনে কতক্ষণ খোলা থাকছে? লাইনে দাঁড়ানোর আগে জেনে নিন

শুরু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির। কিন্তু কতদিন চলবে এই শিবির? কতক্ষণ খোলা থাকছে? সব তথ্য জানতে পড়ুন।

জনকল্যাণ শিবিরজনকল্যাণ শিবির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 8:09 AM IST
  • শুরু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির
  • কিন্তু কতদিন চলবে এই শিবির?
  • কতক্ষণ খোলা থাকছে?

১৫ জুন, অর্থাৎ সোমবার থেকে চালু হয়েছে জনকল্যাণ শিবির। এই শিবিরে কেন্দ্র এবং রাজ্য সরকারের বহু প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। রাজ্যের মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েতে হচ্ছে এই শিবির। 

কিন্তু প্রশ্ন হল, এই শিবির আর কতদিন চলবে? এই শিবির খোলা থাকছে ঠিক কতক্ষণ? আর সেই উত্তরটা জানতে পড়তেই হবে প্রতিবেদনটি। 

জনকল্যাণ শিবির কেন আয়োজন করা হয়েছে? 
নাগরিকদের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার কারণেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এখান থেকে অন্নপূর্ণ যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের আবেদনের সুবিধা মিলছে। তাই মাত্র একদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে এই শিবির। প্রচুর মানুষ এই শিবিরে ভিড় করছেন।

কতগুলি জনকল্যাণ শিবির চলছে? 
সোমবারই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের জনকল্যাণ শিবির থেকে জানিয়েছেন যে প্রায় ১,১০০-এর কিছু বেশি স্থানে এই শিবির চলছে। 

যতদূর খবর, কর্পোরেশনের প্রতিটি বোরো অফিসের জন্য একটি জনকল্যাণ শিবির করা হচ্ছে। পুরসভা এলাকায় ১০টি ওয়ার্ডের জন্য একটি শিবির হচ্ছে। গ্রামের দিকে আবার ৭টি গ্রাম পঞ্চায়েতের জম্য একটি শিবির করা হচ্ছে। কোনও ব্লকে ৮টা গ্রাম পঞ্চায়েত থাকলে করতে হচ্ছে ২টি শিবির। 

কতগুলি স্কিমের সুবিধা মিলবে? 
এই বিষয়টাও খোলসা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই শিবির থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিমে আবেদন করার সুযোগ মিলবে। এখানে পড়ুয়া থেকে মহিলা, কৃষক, সকলেই আবেদন করতে পারবেন। তাঁদের সকলকে সাহায্য করার লোকজন সেখানে উপস্থিত থাকবেন। 

কতদিন চলবে এই শিবির? 
এই শিবির কতদিন চলবে, সেই সম্পর্কেও জানান হয়েছে সরকারের পক্ষ থেকে। তারা জানিয়েছে ১৭ তারিখ, অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে এই শিবির। 

কতক্ষণ চলবে? 
সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এই শিবির। এটা চলছে বিকেল ৫টা পর্যন্ত। এই শিবিরে এসে প্রথমে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। তারপর নির্দিষ্ট পরিষেবা মিলছে বলে জানা গিয়েছে। 

Advertisement

কী কী সুবিধা মিলছে? 

  • এই সব শিবিরে আধার এনরোলমেন্ট কাউন্টার থাকছে।
  • ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও খোলা যাচ্ছে এখান থেকে।
  • অন্নপূর্ণ যোজনার জন্য আলাদা কাউন্টার করা হয়েছে।
  • আয়ুষ্মান যোজনার জন্যও কাউন্টার করা হয়েছে। 
  • কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি, কৃষাণ ক্রেডিট কার্ড, এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার।
  • ভবিষ্যৎ সুরক্ষার জন্য রয়েছে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে।
  • অটল পেনশন যোজনার সুবিধা মিলছে।
  • পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়া যাচ্ছে।
  • এছাড়া নাগরিকত্বের জন্য আধার এনরোলমেন্ট, আধার সিডিং, সিএএ অ্যাপ্লিকেশন ইত্যাদির সুবিধা মিলছে।
  • পড়ুয়াদের স্কলারশিপ পেতে সাহায্য করা হচ্ছে।  

 

Read more!
Advertisement
Advertisement