Advertisement

Janakalyan Shibir List: সোমবার শুরু জনকল্যাণ শিবির, অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক প্রকল্পের সুবিধা; কোথায় কোথায় বসবে ক্যাম্প

৫০টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা মিলবে এই জনকল্যাণ শিবিরে৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক সামাজিক প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আবেদন, যাচাই ও অভিযোগ নিষ্পত্তি দ্রুত করা হবে৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা এবং তার প্রকৃত উপভোক্তাদের মধ্যে যে প্রশাসনিক ও ভৌগোলিক দূরত্ব রয়েছে, তা সম্পূর্ণভাবে দূর করা ।

এলাকায় কোথায় বসছে জনকল্যাণ শিবির? দেখুন লিস্টএলাকায় কোথায় বসছে জনকল্যাণ শিবির? দেখুন লিস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 12:37 PM IST


 তৃণমূল সরকারের আমলে জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছিল দুয়ারে সরকার শিবির। রাজ্যে পালাবদলের পরে  দুয়ারে সরকারের ধাঁচে রাজ্যের প্রত্যেকটি ব্লকে বসতে চলেছে   জনকল্যাণ শিবির। আগামী ১৫ জুন, সোমবার থেকে এই মেগা ক্যাম্প আয়োজিত হতে চলেছে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে চলবে  'জনকল্যাণ শিবির'।

৫০টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা মিলবে এই জনকল্যাণ শিবিরে৷  রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক সামাজিক প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আবেদন, যাচাই ও অভিযোগ নিষ্পত্তি দ্রুত করা হবে৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা এবং তার প্রকৃত উপভোক্তাদের মধ্যে যে প্রশাসনিক ও ভৌগোলিক দূরত্ব রয়েছে, তা সম্পূর্ণভাবে দূর করা । প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের মতে, এটি আসলে একটি সমন্বিত 'সিঙ্গল উইন্ডো' বা এক জানলা ব্যবস্থা হিসেবে কাজ করবে, যার ফলে সাধারণ মানুষকে আর বিভিন্ন দফতরে দফতরে ঘুরে হয়রান হতে হবে না । এক ছাতার তলাতেই মিলবে একাধিক সরকারি পরিষেবার সমাধান।

 তিনদিনের এই মেগা ক্যাম্পে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এখানে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবশক্তি প্রকল্প, পিএম কিষাণ যোজনার মতো সরকারি প্রকল্পগুলিতে নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। সেই সঙ্গেই কেন্দ্র ও রাজ্য সরকারের চলমান প্রকল্পগুলি সম্বন্ধে সাধারণ মানুষকে আধিকারিকরা সাহায্য করবেন। এছাড়াও জানা গিয়েছে, কারও ভোটার কার্ড, আধার কার্ড কিংবা অন্যান্য কোনও নথিতে যদি ভুল থাকে, তাহলে সেটাও এই শিবিরে ঠিক করার ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি কোনও সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হলে অথবা বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, সেই বিষয়েও এই মেগা ক্যাম্পে এসে অভিযোগ জানাতে পারবে রাজ্যবাসী।

জনকল্যাণ শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধে?
অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্যও জনকল্যাণ শিবির থেকে সাহায্য করা হবে৷ আধার এনরোলমেন্ট ও সিডিং। প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনায় আবেদন। আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন। PM Kisan Samman Nidhi, PM Surya Ghar, PM Awas Yojana প্রকল্পে আবেদন করা যাবে৷ কন্যাশ্রী/বেটি বচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা। শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, শ্রমিক কল্যাণ প্রকল্প-সহ একাধিক পরিষেবা থাকবে। পিএম মৎস্য সম্পদ যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১, পিএম উজ্জ্বলা যোজনা। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন, পিএম বিশ্বকর্মা যোজনা, মুদ্রা লোনের জন্য আবেদন। এ ছাড়াও জনকল্যাণ শিবির থেকে সিএএ-তেও আবেদন করা যাবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।

Advertisement

বিনামূল্যে ফর্ম ফিলআপ
শিবিরে সিসিটিভি-র নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে, ফুটেজ অন্তত ৩০ দিন সংরক্ষণ করতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অনুমোদিত তালিকার বাইরে অতিরিক্ত নথি চাওয়া যাবে না, কোনও যোগ্য আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবে না। ফর্ম পূরণ, আবেদনপত্র জমা ও ফটোকপির মতো পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে। শিবিরে জমা পড়া প্রতিটি অভিযোগ অনলাইনে নথিভুক্ত হবে এবং অভিযোগকারীদের ইউনিক রেফারেন্স নম্বর দেওয়া হবে। জেলাশাসক শিবির পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকবেন, প্রতিটি জেলার জন্য পৃথক কন্ট্রোল রুমও চালু থাকবে। রাজ্যস্তরে ১৩ জুন থেকে কন্ট্রোল রুম চালু হচ্ছে, থাকছে টোল-ফ্রি হেল্পলাইন 1800-345-0117। প্রতিটি শিবিরে আধার কাউন্টার, ব্যাঙ্ক কাউন্টার, স্বাস্থ্য কাউন্টার, অভিযোগ নিষ্পত্তি ডেস্ক ও হেল্প ডেস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

আপনার এলাকায় কোথায় জন কল্যাণ শিবির বসবে?
 সম্পূর্ণ লিস্ট আপনি অনলাইন দেখতে পারবেন। অনলাইন দেখার পদ্ধতি -

  • প্রথমে আপনি jks.wb.gov.in এই পোর্টালে চলে আসবেন। এর পরে এখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন।
  • সেগুলোর মধ্যে থেকে আপনি Locate Your Shibir অপশন এর ওপরে ক্লিক করবেন।
  • এখন আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেট করে নেবেন। এর পরে block সিলেক্ট করবেন।
  • এখন আপনার সামনে লিস্ট চলে আসবে। এই লিস্ট এর মধ্যে থাকবে তারিখ এবং ঠিকানা।
  • মানে কবে ও কোন জায়গায় এই জন কল্যাণ শিবির বসবে সেই সমস্ত তথ্য দেখিয়ে দেবে।

অর্থাৎ jks.wb.gov.in এই পোর্টালে চলে যাবেন। এখানে আসার পরে ক্যাম্প লোকেশন সিলেক্ট  করবেন। এরপরে জেলার নাম, block-এর মতো তথ্য গুলো সিলেক্ট  করলেই আপনার শিবির লিস্ট দেখিয়ে দেবে।

Read more!
Advertisement
Advertisement