Advertisement

Jio IPO আসছে শেয়ারবাজারে, Reliance AGM এ বড় ঘোষণা আম্বানির

Jio IPO আসছে। বড় ঘোষণা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির। এদিন রিলায়্যান্সের বার্ষিক সাধারণ সভা (AGM) ছিল।

ব্রেকিং অনেকদিন ধরেই জিয়োর শেয়ারবাজারে আসার অপেক্ষা করছিলেন অনেকে।নিউজব্রেকিং অনেকদিন ধরেই জিয়োর শেয়ারবাজারে আসার অপেক্ষা করছিলেন অনেকে।নিউজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • বড় ঘোষণা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির।
  • শুক্রবারই সেবির (SEBI) কাছে সেই ড্রাফ্ট জমা দেওয়া হবে।
  • টেলিকম সেক্টরে Jio-র দাপট কারও অজানা নয়।

Jio IPO আসছে। বড় ঘোষণা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির। এদিন রিলায়্যান্সের বার্ষিক সাধারণ সভা (AGM) ছিল। জানান, বোর্ড জিয়ো প্ল্যাটফর্মসের ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস (DRHP)-এ ছাড়পত্র দিয়েছে। শুক্রবারই সেবির (SEBI) কাছে সেই ড্রাফ্ট জমা দেওয়া হবে।

ভারতের টেলিকম সেক্টরে Jio-র দাপট কারও অজানা নয়। তাই স্বাভাবিকভাবেই অনেকদিন ধরেই জিয়োর শেয়ারবাজারে আসার অপেক্ষা করছিলেন অনেকে। গত বছরের AGM-এ Jio IPO-র পূর্বাভাস দিয়েছিলেন মুকেশ আম্বানি। তখনই বলেছিলেন যে, ২০২৬ এর প্রথমার্ধেই JIO-কে শেয়ার বাজারে আনার প্ল্যান রয়েছে। আর ঠিক সেই প্ল্যান মতোই জিও-র IPO ঘোষণা করলেন মুকেশ আম্বানি। 

ভারতের অন্যতম বড় IPO
বাজার বিশেষজ্ঞদের মতে, জিয়োর আইপিও নিঃসন্দেহে বেশ একটা ফাটাফাটি ব্যাপার হতে চলেছে। দেশের বৃহত্তম টেলিকম এবং ডিজিটাল সার্ভিস সংস্থা জিও। কয়েক কোটি গ্রাহক। ক্লাউড, ডিজিটাল সলিউশন, এন্টারপ্রাইজ সার্ভিস এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (AI) মতো সেক্টরেও জিও ব্যবসা করে। ফলে এই শেয়ার নিয়ে যে বেশ মাতামাতি হতে চলেছে, তা ধরে নেওয়াই যায়।   

'আমাদের পরিবারের জন্য একটা ইমোশনাল মুহূর্ত,' বললেন মুকেশ আম্বানি
মুকেশ আম্বানি বলেন, 'এটি আমাদের রিলায়্যান্স পরিবারের জন্য আবেগঘন মুহূর্ত।' তিনি বলেন, রিলায়্যান্স এবং শেয়ারহোল্ডারদের মধ্যে বিশ্বাস এবং সম্মানের সম্পর্ক রয়েছে। শুধু ব্যবসায়িক স্বার্থই সব নয়। একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। 

সংস্থার প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানিকেও স্মরণ করেন। বলেন, শেয়ারহোল্ডারদের ভ্যালু ক্রিয়েশনের যে দৃষ্টিভঙ্গি, তার মূল প্রণেতাই ধীরুভাই আম্বানি। আর আজও সেটাই রিলায়্যান্সের মূলমন্ত্র।

জিয়ো IPO-র নেতৃত্বে আকাশ, ঈশা ও অনন্ত
AGM-এ মুকেশ আরও জানান, তাঁর তিন সন্তান, আকাশ, ঈশা এবং অনন্ত আম্বানি জিয়োর আইপিও-র পুরো বিষয়টি দেখছেন।  

Read more!
Advertisement
Advertisement