Advertisement

SIP Investment: মাত্র ২ হাজার টাকা SIP বিনিয়োগেই জমবে ১০ লাখ, কত বছর লাগবে?

SIP তে ২০০০ টাকা করে বিনিয়োগ করুন। তাতেই মিলবে ১০ লক্ষ টাকা। কত বছর লাগবে? জেনে নিন।

সিপ ইনভেস্টমেন্টসিপ ইনভেস্টমেন্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 2:31 PM IST
  • SIP তে ২০০০ টাকা করে বিনিয়োগ করুন
  • তাতেই মিলবে ১০ লক্ষ টাকা
  • কত বছর লাগবে?

অনেকেরই টার্গেট ১০ লক্ষ টাকা জমানো। আর সত্যি বলতে মাসে ২ হাজার টাকা করে বিনিয়োগেই অনায়াসে ১০ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে সাধারণ ব্য়াঙ্ক এফডি বা আরডি করে লাভ হবে না। বরং করতে হবে SIP বা সিপ।

এখন প্রশ্ন হল, সিপ ঠিক কী? উত্তরে বলি, সিপ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানের অধীনে মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে জমা করা হয়। তার বদলে মিউচুয়াল ফান্ড কিছু ইউনিট দেয়। আর আপনার টাকা ফান্ডের থিম অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি স্টকে বিনিয়োগ করে। এর মাধ্যমেই আপনার বিনিয়োগের টাকা বাড়তে থাকে। 

আর ভাল খবর হল, মাসে মাত্র ২ হাজার টাকা করে বিনিয়োগ করেও ১০ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব। আসুন সেই হিসেবটা জেনে নেওয়া যাক।

হিসেবটা জানুন  
ধরা যাক আপনি প্রতি মাসে ২ হাজার টাকা করে সিপ-এ বিনিয়োগ করছেন। তাতে গড় রিটার্ন মিলল বছরে ১২ শতাংশ। তাহলে ১০ লক্ষ জমতে আনুমানিক সময় লাগবে প্রায় ১৪.৫ থেকে ১৫ বছর পর্যন্ত।

আর ২ হাজার টাকা করে ১০ বছর বিনিয়োগ করলে ৪.৫ ও ৫ লক্ষ টাকা পাবেন। ১২ থেকে ১৩ বছরে ৭ থেকে ৮ লক্ষ টাকা পাবেন। এছাড়া ১৫ বছর ১০ লক্ষ টাকার কাছাকাছি জমে যাবে। তাই এই হিসেবটা মাথায় রাখতেই হবে।

তবে সিপ-এ সবসময় ১২ শতাংশ হারে রিটার্ন পাবেন না। অনেক সময় ৮% রিটার্ন পেতে পারেন। আবার কিছু ক্ষেত্রে ১৫% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়।

এই কয়েকটি নিয়ম মেনে চলুন

  • ভাল রিটার্ন পেতে চাইলে নিয়মিত সিপ কন্টিনিউ করতে হবে
  • মাঝপথে টাকা তোলা যাবে না
  • আর একটা কথা, মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হয়। সব ধরনের ফান্ডের ফিচার আলাদা। তাই নিজের বুদ্ধি লাগিয়েই মিউচুয়াল ফান্ড নিন। নইলে ফেঁসে যাবেন। আপনার টাকা একটা জায়গাতেই ফেঁসে যাবেন। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা দরকার।

আশা করছি, এই নিয়ম মেনে চললেই আপনি অনায়াসে ১০ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement