Advertisement

কলকাতায় ২ হাজার টাকার বেশি সস্তা সোনা, ১০ হাজার নামল রুপোও

পরপর দাম বৃদ্ধির পর কলকাতায় সোনার দামে কিছুটা স্বস্তি। সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতায় কমল সোনার দাম। ২৪ ক্যারেট থেকে শুরু করে ২২ ক্যারেট ও হলমার্কযুক্ত সোনার দাম এদিন সস্তা হয়েছে। সোনার পাশাপাশি সোমবার সস্তা হয়েছে রুপোও। 

সোনা, রুপোর দামের পতনসোনা, রুপোর দামের পতন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 4:18 PM IST
  • পরপর দাম বৃদ্ধির পর কলকাতায় সোনার দামে কিছুটা স্বস্তি।
  • সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতায় কমল সোনার দাম।
  • ২৪ ক্যারেট থেকে শুরু করে ২২ ক্যারেট ও হলমার্কযুক্ত সোনার দাম এদিন সস্তা হয়েছে।

পরপর দাম বৃদ্ধির পর কলকাতায় সোনার দামে কিছুটা স্বস্তি। সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতায় কমল সোনার দাম। ২৪ ক্যারেট থেকে শুরু করে ২২ ক্যারেট ও হলমার্কযুক্ত সোনার দাম এদিন সস্তা হয়েছে। সোনার পাশাপাশি সোমবার সস্তা হয়েছে রুপোও। 

২৪ ক্যারেট সোনা: ২৪ ক্যারেট সোনাকে পাকা সোনা বলা হয়। এই সোনার প্রতি ১০ গ্রামের আজ দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৬৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫৭ হাজার ৮০০ টাকা। অর্থাৎ গত একদিনে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২১৫০ টাকা।

২২ ক্যারেট সোনা: কলকাতায় সস্তা হয়েছে ২২ ক্যারেট সোনাও। এদিন কলকাতায় এই সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা। গতকাল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ গত একদিনে ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২১৫০ টাকা।

হলমার্ক সোনা: কলকাতায় সস্তা হয়েছে হলমার্ক সোনাও। মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। কলকাতায় হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা। এই সোনার বিশুদ্ধতার পরিমাণ ৯১ শতাংশ। কলকাতায় এই সোনার দাম কমেছে ২০৫০ টাকা।

রুপোর দাম: সোনার পাশাপাশি কলকাতায় কমেছে রুপোর দামও। কলকাতায় রুপোর দাম প্রতি কেজিতে কমেছে প্রায় ১০ হাজার টাকা। গতকাল রুপোর প্রতি কেজিতে দাম ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৯৫০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৭০০ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement