Advertisement

Uber Shuttle অতীত, কলকাতায় শাটল পরিষেবা দিচ্ছে নতুন কোম্পানি, ভাড়া কেমন? রুট জানুন

চলতি মাসের শুরুতেই শহরবাসীকে বড়সড় ধাক্কা দিয়েছে Uber। চলতি মাসের শুরুতে Uber শাটল পরিষেবা বন্ধ করলেও, নতুন একটি বেসরকারি সংস্থা নিয়ে এসেছে শাটল পরিষেবা। সেই সংস্থার নাম Cityflo ।

 কলকাতায় শাটল পরিষেবা দিচ্ছে নতুন কোম্পানি কলকাতায় শাটল পরিষেবা দিচ্ছে নতুন কোম্পানি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 2:52 PM IST
  • চলতি মাসের শুরুতেই শহরবাসীকে বড়সড় ধাক্কা দিয়েছে Uber।
  • কলকাতা-সহ একাধিক শহর থেকে তুলে নেওয়া হয়েছে শাটল পরিষেবা।
  • নতুন একটি বেসরকারি সংস্থা নিয়ে এসেছে শাটল পরিষেবা।

চলতি মাসের শুরুতেই শহরবাসীকে বড়সড় ধাক্কা দিয়েছে Uber। ক্যাব বা ট্যাক্সি, বাইক পরিষেবা বহাল থাকলেও কলকাতা-সহ একাধিক শহর থেকে তুলে নেওয়া হয়েছে শাটল পরিষেবা। ফলে সবচেয়ে সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। কারণ অফিস যাত্রীরাই শাটল পরিষেবা সবচেয়ে বেশি ব্যবহার করতেন। তবে চলতি মাসের শুরুতে Uber শাটল পরিষেবা বন্ধ করলেও, নতুন একটি বেসরকারি সংস্থা নিয়ে এসেছে শাটল পরিষেবা।

Cityflo নামে একটি সংস্থা কলকাতায় চালু করেছে নয়া শাটল-বাস পরিষেবা। কলকাতা শহরে মোট ২৪টি রুটে পরিষেবা দিচ্ছে সিটিফ্লো। কোন কোন রুটে পরিষেবা চলছে? 

বারাসত-হাতিশালা, বারাকপুর-হাতিশালা, ডানলপ-হাতিশালা, শ্রীরামপুর-হাতিশালা, রানিকুঠি-হাতিশালা, ঠাকুরপুকুর-হাতিশালা, বিজয়গড়-হাতিশালা, বজবজ-নিউ টাউন, বালি-সেক্টর ৫, বারাসত-সেক্টর ৫, বারাকপুর-সেক্টর ৫, ডানলপ-সেক্টর ৫, নৈহাটি-সেক্টর ৫, শ্রীরামপুর-সেক্টর ৫, সোনারপুর-নিউ টাউন, বারুইপুর-নিউ টাউন, রানিকুঠি-নিউ টাউন, জোকা-নিউ টাউন, ঠাকুরপুকুর-নিউ টাউন, পর্নশ্রী- নিউ টাউন, বিজয়গড়- নিউ টাউন, বালি- হাতিশালা, পর্নশ্রী-হাতিশালা, গ্রিনফিল্ড-নিউ টাউন।

ভাড়া কেমন?

বারাসত থেকে সেক্টর ৫ রুটে অফিস টাইমে ভাড়া রয়েছে ২০০ টাকার আশেপাশে। তবে প্রথম যাত্রা অফারের আওতায় যাত্রীরা করতে পারছেন মাত্র ৪৯ টাকা। এছাড়াও কোম্পানির নানা রাইড প্যাকও রয়েছে। তার আওতায় বারাসত থেকে সেক্টর ৫ রুটে পাঁচ দিনের জন্য মোট ভাড়া পড়বে ৭৯৫ টাকা। এছাড়াও রয়েছে আরও নানা মেয়াদের প্যাক।

সিটিফ্লো-র বিরুদ্ধে অভিযোগ

সাধারণত সময় বাঁচানো ও স্বাচ্ছন্দ্য়ের জন্য শাটল পরিষেবা ব্যবহার করেন অফিস যাত্রীরা। কিন্তু অভিযোগ, চলতি সপ্তাহের শুরুতে CityFlo শাটল পরিষেবা শুরু করলেও একাধিক রুটে সময় বেশি লেগে যাচ্ছে। যাত্রীদের একাংশের দাবি, এই অতিরিক্ত সময় লাগার মূল কারণ ভুল রুট নির্বাচন। আবার কিছু যাত্রীদের দাবি, দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হচ্ছে শাটলগুলিকে। সেই কারণেই বেশি দেরি হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement