Advertisement

অ্যাডভান্স স্লট বুকিং থেকে পেমেন্ট, Kolkata Mobile Parking App নিয়ে সবটা জানুন

শহরের পার্কিং ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে চালু হতে চলেছে অ্যাপ। লক্ষ্য, যানজটমুক্ত শহর এবং বেআইনি টাকা আদায়ে রাশ টানা।

কলকাতায় মোবাইল পার্কিং অ্যাপকলকাতায় মোবাইল পার্কিং অ্যাপ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 10:42 PM IST
  • কলকাতায় আসছে পার্কিং অ্যাপ।
  • অ্যাডভান্স বুকিংয়ের সুবিধে।

কলকাতাকে আরও প্রযুক্তিনির্ভর শহর হিসেবে গড়ে তুলতে চাইছে নতুন সরকার। শহরজুড়ে চালু হতে চলেছে ইউনিফায়েড ডিজিটাল পার্কিং সিস্টেম। এর মাধ্যমে কলকাতার সমস্ত পার্কিং এলাকা এক ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আসবে। লক্ষ্য, পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনা, বেআইনি পার্কিং ও টাকা আদায়ের কারবার বন্ধ এবং যান চলাচল আরও মসৃণ করা।

শহরের পার্কিং ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা বেআইনি কারবার বন্ধ করার পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এজন্য আনা হচ্ছে মোবাইল অ্যাপ। এর সাহায্যে শহরে পার্কিংয়ের খালি জায়গা খোঁজা থেকে শুরু করে টাকা দেওয়া, পুরোটাই হবে ডিজিটাল মাধ্যমে।

কী কী সুবিধা থাকবে?

রিয়েল টাইমে খালি জায়গা: গাড়ি নিয়ে বেরোনোর আগেই আপনি জানতে পারবেন নির্দিষ্ট এলাকায় কোথায় পার্কিংয়ের জায়গা খালি।

ক্যাশলেস পেমেন্ট: UPI, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিভিন্ন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পার্কিংয়ের টাকা দেওয়া যাবে।

ডিজিটাল রসিদ: সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ডিজিটাল রসিদ। 

আগাম বুকিং: প্রয়োজনের আগেই পার্কিংয়ের জায়গা বুক করে রাখার সুবিধা।

ডিজিটাল স্টিকার: অনুমোদিত পার্কিং এলাকায় থাকা গাড়ির জন্য বিশেষ স্টিকার বা ডিজিটাল আইডি চালুর প্রস্তাব।

কলকাতায় কতগুলি পার্কিং জায়গা রয়েছে?

কলকাতা পুরসভার দাবি, প্রায় ১৫,০০০টি পার্কিং জায়গা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০,০০০টি অফিসিয়ালি তালিকাভুক্ত। বেআইনি ভাবে পার্কিংয়ের টাকা আদায়ের চক্র বন্ধ করতে প্রায় ১০,০০০টি পার্কিং স্পটের জন্য নতুন করে টেন্ডার ডাকার পরিকল্পনা রয়েছে। এর ফলে পার্কিং থেকে পাওয়া রাজস্ব সরাসরি পুরসভার কোষাগারে যাবে। 

১ সেপ্টেম্বর থেকে জরিমানা

ডিজিটাল পার্কিং ব্যবস্থার পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে বড় অভিযান শুরু করতে চলেছে কলকাতা পুলিশ। পার্কিং সংক্রান্ত জরিমানাও নেওয়া হবে।

ফুটপাথ বা পথচারীদের রাস্তা আটকে পার্কিং।
বেআইনিভাবে গাড়ি দাঁড় করালে।
দীর্ঘক্ষণ রাস্তার ধারে গাড়ি রাখলে।
সরু রাস্তায় দু'দিকেই গাড়ি রাখার প্রায় ১৫ বছরের পুরনো প্রথা বন্ধ।

 

Advertisement

Read more!
Advertisement
Advertisement