Advertisement

কলকাতায় সামান্য বাড়ল সোনার দাম, দেখুন লেটেস্ট রেট

শহর কলকাতায় ফের বাড়ল সোনা রুপোর দাম। শনিবার কিছুটা ঢিমেতালে বেড়েছে সোনা। তবে একলাফে অনেকটা বেড়েছে রুপো। সম্প্রতি বাজেটের পর সোনা, রুপোর দাম কমলেও আবার চড়তে শুরু করেছে রেট। বিয়ের মরশুমের মধ্যে সোনার দামের এই উত্থান পতনে কিছুটা ধন্দে রয়েছে শহরবাসী।

কলকাতায় ঢিমেতালে বাড়ল সোনার দামকলকাতায় ঢিমেতালে বাড়ল সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • শহর কলকাতায় ফের বাড়ল সোনা রুপোর দাম।
  • শনিবার কিছুটা ঢিমেতালে বেড়েছে সোনা।
  • সোনা, রুপোর দাম কমলেও আবার চড়তে শুরু করেছে রেট।

শহর কলকাতায় ফের বাড়ল সোনা রুপোর দাম। শনিবার কিছুটা ঢিমেতালে বেড়েছে সোনা। তবে একলাফে অনেকটা বেড়েছে রুপো। সম্প্রতি বাজেটের পর সোনা, রুপোর দাম কমলেও আবার চড়তে শুরু করেছে রেট। বিয়ের মরশুমের মধ্যে সোনার দামের এই উত্থান পতনে কিছুটা ধন্দে রয়েছে শহরবাসী। একনজরে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দাম কত?

২৪ ক্যারেট: শহর কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ১৫০ টাকা। এই সোনা মূলত সোনার বাট, গিনি, কয়েন তৈরিতে ব্যবহার করা হয়। কারণ ২৪ ক্যারেট সোনা দিয়ে গয়না বানানো যায় না। 

২২ ক্যারেট: শহর কলকাতায় শনিবার ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৯০০ টাকা। এই সোনায় খাদের পরিমাণ থাকে ৯ শতাংশ। 

হলমার্ক সোনার দাম: শহর কলকাতায় ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ২০০ টাকা। গত ৩১ জানুয়ারি এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। মূলত এই সোনা দিয়েই গয়না বানানো হয়।

রুপোর দাম কত (বার): কলকাতায় রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৪৫০ টাকা। এই রুপো দিয়ে মূলত গিনি, বার ইত্যাদি তৈরি করা হয়। এছাড়াও, গয়না তৈরির রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫৫০ টাকা।

সোনার দাম ৬২০০ ডলার ছাড়িয়ে যাবে

সোনার দামের সাম্প্রতিক ওঠানামার মধ্যে, UBS এর দামে তীব্র বৃদ্ধির আশঙ্কা করছে। তাদের রিপোর্টে, সংস্থাটি জানিয়েছে যে ৩০ জানুয়ারি পর্যন্ত, আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম আনুমানিক ৪,৮৯৪ ডলার প্রতি আউন্সে লেনদেন হচ্ছিল, যেখানে তার ঠিক আগে, সোনা ঐতিহাসিক ৫০০০ ডলারের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিল। UBS অনুমান করছে যে এটি প্রতি আউন্সে ৬,২০০ ডলারে (প্রায় 28 গ্রাম) পৌঁছাবে, যা ২৭% বৃদ্ধি। এটি সম্ভবত এই বছরের জুন বা জুলাই মাসে হতে পারে। এই কারণেই UBS সোনাকে 'আকর্ষণীয়' বিভাগে রেখে চলেছে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement