Advertisement

Matribhoomi Local: নতুন স্টপেজ পাচ্ছে শিয়ালদার মাতৃভূমি লোকাল, কোন স্টেশনে থামবে?

Krishnanagar Sealdah Matribhoomi Local: উচ্চমাধ্যমিক পড়ুয়াদের থার্ড সেম-এর পরীক্ষার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। মাতৃভূমি লোকাল দাঁড়াবে অতিরিক্ত একটি স্টেশনে। সেটি কোন স্টেশন, জেনে নেওয়া যাক।

 নতুন স্টপেজ পাচ্ছে শিয়ালদার মাতৃভূমি লোকাল নতুন স্টপেজ পাচ্ছে শিয়ালদার মাতৃভূমি লোকাল
Aajtak Bangla
  • শিয়ালদা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 6:28 PM IST
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বড় ঘোষণা করল পূর্ব রেল।
  • পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট কয়েকদিন মাতৃভূমি লোকালের স্টপেজ বাড়াল রেলওয়ে।
  • 31802 কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের জন্য পরীক্ষার কয়েকদিন একটি অতিরিক্ত স্টপেজ ধার্য করল শিয়ালদা ডিভিশন।

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বড় ঘোষণা করল পূর্ব রেল। এবার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট কয়েকদিন মাতৃভূমি লোকালের স্টপেজ বাড়াল রেলওয়ে। এরফলে সুবিধা পাবে ছাত্রীরা। রাজ্য সরকারের তরফে আবেদনের পরেই 31802 কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের জন্য পরীক্ষার কয়েকদিন একটি অতিরিক্ত স্টপেজ ধার্য করল শিয়ালদা ডিভিশন।

কোন স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে?

 পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রাজ্য প্রশাসনের অনুরোধ অনুযায়ী, ২০২৭ সালের উচ্চমাধ্যমিকের থার্ড সেমের কথা মাথায় রেখে 31802 কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালকে জালালখালি হল্ট স্টেশনে স্টপেজ দেওয়া হচ্ছে।

কবে কবে ট্রেনটি জালালখালিতে থামবে?

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি ২১ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৩ অক্টোবর, ১২ অক্টোবর, ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর জালালখালি হল্ট স্টেশনে থামবে। ওই নির্দিষ্ট ক'দিন সকাল ৮টা ৪৩ মিনিটে ট্রেনটি  জালালখালি হল্ট স্টেশনে ঢুকবে। সেটি  জালালখালি হল্ট স্টেশন ছাড়বে ৮টা ৪৪ মিনিটে।

জালালখালি হল্ট স্টেশন কোথায়?

রানাঘাট- কৃষ্ণনগর রুটে রয়েছে এই জালালখালি স্টেশন। কৃষ্ণনগর জংশন থেকে রানাঘাট আসার প্রথম স্টেশনটিই হল এটি। এই রুটে পরীক্ষার সময় ট্রেন চলাচল তুলনামূলক আরও বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে মাতৃভূমি স্পেশাল হলেও, ছাত্রীরা ছাড়াও, ছাত্ররাও এই ট্রেনের সুবিধা পাবে। কারণ, রেলের আপডেটেড নিয়ম অনুযায়ী, সবকটি মাতৃভূমি লোকালেরই চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কামরাটি জেনারেল কামরা হিসেবে গণ্য হয়। ফলে ছেলেরাও ওই কামরায় উঠতে পারেন। 


 

Read more!
Advertisement
Advertisement