Advertisement

এগ্রিমেন্ট মেয়াদ শেষ হলেই কি বাড়িওয়ালা ভাড়া বাড়াতে পারেন? বড় রায় হাইকোর্টের

বাড়ি ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলেই কি প্রতিবছর বাড়িওয়ালা ভাড়া বৃদ্ধি করতে পারেন? সম্প্রতি এই প্রসঙ্গে একটি মামলা নিয়ে বড়সড় রায় দিল দিল্লি হাইকোর্ট।

ভাড়ার এগ্রিমেন্ট শেষ হলেই কি বাড়িওয়ালা বেশি ভাড়া চাইতে পারেন?ভাড়ার এগ্রিমেন্ট শেষ হলেই কি বাড়িওয়ালা বেশি ভাড়া চাইতে পারেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2026,
  • अपडेटेड 11:40 AM IST
  • আজকাল সকলেই নির্দিষ্ট চুক্তি করেই বাড়ি ভাড়া দেন।
  • বাড়ি বা দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে সেটিই সঠিক সময়।
  • চুক্তির মেয়াদ ফুরোলেই কি বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিতে পারেন?

আজকাল সকলেই নির্দিষ্ট চুক্তি করেই বাড়ি ভাড়া দেন। বাড়ি বা দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে সেটিই সঠিক সময়।  সাধারণ কমপক্ষে ১১ মাসের জন্য এই ভাড়া চুক্তি হয়। কিন্তু একটি প্রশ্ন ওঠে, চুক্তির মেয়াদ ফুরোলেই কি বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিতে পারেন? সম্প্রতি এ প্রসঙ্গে একটি মামলায় স্পষ্ট রায় দিল দিল্লি হাইকোর্ট। 

রায়ে হাইকোর্ট জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কোনও ভাড়াটিয়া সেই সম্পত্তিতে বসবাস করতে থাকেন, তবে তাঁকে বর্ধিত ভাড়া দিতে হতে পারে। তবে এক্ষেত্রে শর্ত হল ওই চুক্তিতে 'অটোমেটিক ভাড়া বৃদ্ধি'র বিষয়টি উল্লেখ থাকা জরুরি। আদালত রায় দিয়ে জানিয়েছে, বাড়ি খালি করার জন্য অতিরিক্ত সময় চাইলেই, কোনও ভাড়াটিয়া পুরোনো ভাড়াতেই বাড়িতে থাকার অধিকারী হয়ে যান না।

দিল্লি হাইকোর্টের এই রায়  বাণিজ্যিক ও আবাসিক উভয় ধরনের ভাড়া সংক্রান্ত বিরোধের উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। কারণ, ভাড়াটিয়ারা প্রায়ই বাড়ি খালি করার আগে মেয়াদ বাড়ানোর আবেদন করে থাকেন। দিল্লির একজন বাড়িওয়ালা এবং বাণিজ্যিক ভাড়াটিয়াদের মধ্যেকার একটি বিরোধকে কেন্দ্র করে দিল্লি হাইকোর্ট এই রায় দিয়েছে। অভিযোগ ওই ভাড়াটিয়া মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় ২ মাস ওই প্রপার্টি দখল করে রেখেছিলেন।

ভাড়াচুক্তি অনুসারে, এক বছর পর ভাড়া ২০% বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু ভাড়াটিয়ারা সম্পত্তিটি খালি করে বলেন, জিনিসপত্র সরানো থেকে শুরু করে, সব কিছু খালি করার জন্যই এই অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল। তাই এক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হওয়া উচিত নয়। 

হাইকোর্ট এক্ষেত্রে জানিয়েছে, ভাড়াটিয়া নির্ধারিত সময়ের পরেও দখল  রাখায় ভাড়া বৃদ্ধির নিয়ম অটোমেটিক ভাবেই কার্যকর হয়েছে। যেহেতু ওই চুক্তিতে আগে থেকেই ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি উল্লেখ ছিল।

তবে, এই রায় বাড়িওয়ালাদের ভাড়াটেদের জোরপূর্বক উচ্ছেদ করতে বা বিদ্যুৎ ও জলের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা বন্ধ করে দেওয়ার অনুমতি দেয় না। বাড়িওয়ালাদের অবশ্যই আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চাইতে হবে, যার মধ্যে রয়েছে:

Advertisement
  • বকেয়া আদায় বা বর্ধিত ভাড়া
  • বকেয়া অর্থের উপর সুদ, যেখানে প্রযোজ্য
  • যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ 
  • অননুমোদিত দখলের জন্য ক্ষতিপূরণ

ভাড়াটিয়াদের জন্য কী নিয়ম?

যদি ভাড়া চুক্তিতে অটোমেটিক ভাবে প্রতি বছর ভাড়া বৃদ্ধির বিষয়টি থাকে, তবে বাড়ি খালি করার জন্য অতিরিক্ত সময় চাইলে পুরনো ভাড়া অপরিবর্তিত থাকবে, এমনটা ভাবা ভুল। এই সিদ্ধান্ত বাড়িওয়ালাদের চুক্তি অনুযায়ী ভাড়া বাড়ানোর অধিকার দিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে তারা আইন নিজের হাতে তুলে নিতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement