Advertisement

Senior Citizen Savings Scheme: অবসরের পর পাবেন ২১ হাজার টাকার পেনশন, LIC দিচ্ছে দারুণ সুযোগ

কেউ কেউ নিয়মিত আয় নিশ্চিত করার জন্য সঞ্চয় পরিকল্পনা খোঁজেন। সেক্ষেত্রে এলআইসির পেনশন প্ল্যানগুলো বেশ জনপ্রিয়। আর এলআইসির সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan) আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দারুণ।

রিটায়ারমেন্টের পরও পাবেন মোটা টাকা পেনশনরিটায়ারমেন্টের পরও পাবেন মোটা টাকা পেনশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jun 2026,
  • अपडेटेड 1:48 PM IST
  • কেউ কেউ নিয়মিত আয় নিশ্চিত করার জন্য সঞ্চয় পরিকল্পনা খোঁজেন।

প্রতিটি ব্যক্তি নিজের আয়ের থেকে কিছু না কিছু সঞ্চয় (Saving) করে আর এমন কোনও জায়গায় বিনিয়োগ (Investment) করার পরিকল্পনা করেন, যেখান থেকে অবসর নেওয়ার পরও সেখানে মোটা অর্থ জমা থাকতে পারে। কেউ কেউ নিয়মিত আয় নিশ্চিত করার জন্য সঞ্চয় পরিকল্পনা খোঁজেন। সেক্ষেত্রে এলআইসির পেনশন প্ল্যানগুলো বেশ জনপ্রিয়। আর এলআইসির সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension Plan) আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দারুণ। যেখানে মাত্র এককালীন বিনিয়োগ করে সারা জীবন পেনশন পেতে পারেন। অর্থাৎ এই যোজনা নিয়মিত আয়ের গ্যারান্টি দেয়। 

সিঙ্গল প্রিমিয়াম
এলআইসি সরল পেনশন, হলো এমন একটি প্ল্যান যেখানে আপনাকে শুধু একবারই বিনিয়োগ করতে হবে। এই এককালীন বিনিয়োগ করার পর, আপনি আজীবন নিশ্চিত পেনশন লাভ করবেন। এলআইসি-র এই প্ল্যানটি বিশেষভাবে অবসরকালীন পলিসি হিসেবে তৈরি করা হয়েছে।  

সরল পেনশন প্ল্যান
এই পরিকল্পনার অধীনে, কোনও ব্যক্তি যদি তাঁর অবসরকালীন পেনশনের টাকা বা গ্র্যাচুইটি এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করেন, তাহলে তিনি বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে পেনশন পেতে শুরু করেন। প্রাথমিক পেনশনের পরিমাণ তাঁর সারা জীবন একই থাকে। 

স্বামী-স্ত্রী একসঙ্গে করতে পারেন
বার্ধক্যে আর্থিক দুশ্চিন্তামুক্ত থাকা এবং একটি নিয়মিত আয় নিশ্চিত করার জন্য এই এলআইসি পেনশন স্কিমটি একটি চমৎকার বিকল্প হতে পারে। এলআইসি সরল পেনশন প্ল্যানের জন্য বয়সের সীমা ৪০ থেকে ৮০ বছর। আপনি এই পলিসিটি একা অথবা স্বামী-স্ত্রী একসঙ্গে নিতে পারেন। এটি একটি নিশ্চিত পেনশনের নিশ্চয়তা দেয়।

৬ মাস পর করতে পারেন সমর্পণ
এলআইসি সরল পেনশন স্কিম পলিসিধারীদের পলিসি শুরু হওয়ার তারিখ থেকে ছয় মাস পর তা সমর্পণ করার সুযোগ দেয়। মৃত্যু সুবিধার মধ্যে রয়েছে পলিসিধারীর মৃত্যুর পর তাঁর মনোনীত ব্যক্তিকে বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া। ঋণের সুবিধাও রয়েছে এবং পলিসিধারীরা ছয় মাস পর এর জন্য আবেদন করতে পারেন। 

Advertisement

মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক পেনশন
এলআইসি-র সরল পেনশন স্কিমের অধীনে, আপনি বছরে কমপক্ষে ১২,০০০ টাকার একটি অ্যানুইটি কিনতে পারেন। এতে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই, অর্থাৎ বিনিয়োগ যত বেশি হবে, পেনশনও তত বেশি হবে। এই প্ল্যানের অধীনে, বিনিয়োগকারীর মাসিক ভিত্তিতে তাদের পেনশন গ্রহণ করতে পারেন অথবা তারা বার্ষিক, ষাণ্মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতেও এটি গ্রহণ করতে পারেন। 

২১ হাজার টাকার পেনশন
এবার সেই হিসাবটি ব্যাখ্যা করা যাক, যা এলআইসি সরল পেনশন প্ল্যানের অধীনে ২১,০০০ টাকার মাসিক পেনশন নিশ্চিত করতে পারে। এলআইসি ক্যালকুলেটর অনুযায়ী, যদি কোনো ব্যক্তি ৪০ বছর বয়সে ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি অ্যানুইটি কেনেন, তাহলে তিনি বার্ষিক ২,৬২,৪৫৪ টাকা পেনশন পাবেন এবং মাসিক ভিত্তিতে ২১,৮৭১ টাকা পাবেন। 

Read more!
Advertisement
Advertisement