Advertisement

LIC Hit Scheme: রোজ ৪৫ টাকা করে বাঁচান, ১০০ বছর ধরে বাড়ি বসে খাবেন, কারা দিচ্ছে এই হিট স্কিম?

কিছু বিনিয়োগকারী সারা জীবন যাতে নিয়মিত আয় হয়, সেই পরিকল্পনা খুঁজতে থাকেন। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা LIC আপনার জন্য সেরকিণ একটি প্ল্যান নিয়ে এসেছে। যেটি LIC Jeevan Umang Plan, যা ১০০ বছর পর্যন্ত গ্যারান্টি আয়ের প্রতিশ্রুতি দেয়।

LIC স্কিমLIC স্কিম
Aajtak Bangla
  • 14 Nov 2026,
  • अपडेटेड 12:15 PM IST
  • কিছু বিনিয়োগকারী সারা জীবন যাতে নিয়মিত আয় হয়, সেই পরিকল্পনা খুঁজতে থাকেন।

সকলেই চান তাঁদের উপার্জন থেকে কিছু টাকা সঞ্চয় (Savings) করতে আর সেই সঞ্চয় করা অর্থ এমন কোনও জায়গায় বিনিয়োগ (Investment) করতে, যেখান থেকে দারুণ রিটার্ন পাওয়া যায়। কিছু বিনিয়োগকারী সারা জীবন যাতে নিয়মিত আয় হয়, সেই পরিকল্পনা খুঁজতে থাকেন। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা LIC আপনার জন্য সেরকিণ একটি প্ল্যান নিয়ে এসেছে। যেটি LIC Jeevan Umang Plan, যা ১০০ বছর পর্যন্ত গ্যারান্টি আয়ের প্রতিশ্রুতি দেয়। আর এর জন্য আপনাকে শুধু রোজ ৪৫ টাকা করে সঞ্চয় করতে হবে।

১০০ বছরের আয়ের গ্যারান্টি
LIC-এর এই যোজনায় অর্থ বিনিয়োগকে একটি সুরক্ষিত বিনিয়োগের বিকল্প হিসাবে ধরা হয়। এই বিমা সংস্থাটি শিশু, প্রবীণ এবং বয়স্কদের জন্য অসংখ্য প্ল্যানের প্রস্তাব নিয়ে এসেছে। এলআইসি জীবন উমাং পলিসি বিনিয়োগকারীদের আজীবন নিয়মিত আয়ের নিশ্চয়তা দেয়। ৫ লক্ষ টাকার বীমা কভারের মাধ্যমে, আপনি পুরো ১০০ বছর ধরে বার্ষিক ৪০,০০০ টাকা আয় করতে পারেন।

LIC জীবন উমাং থেকে কীভাবে আয় করবেন?
এলআইসি জীবন উমাং প্ল্যানটি কীভাবে কাজ করে তা বুঝলে, এর মাধ্যমে আয় করার পেছনের সম্পূর্ণ হিসাবটি আপনি বুঝতে পারবেন। আপনি আপনার প্রিমিয়াম পরিশোধের মেয়াদ বেছে নিতে পারেন, যা হতে পারে ১৫ বছর, ২৫ বছর এবং ৩০ বছর। নুন্যতম বেসিক সাম অ্যাসিওর্ড হলো ২ লক্ষ টাকা। পলিসি হোল্ডার ১০০ বছর পর্যন্ত বেসিক সাম অ্যাসিওর্ড বা মূল সাম অ্যাসিওর্ড-এর উপর ৮% বার্ষিক সারভাইভাল বেনিফিট পেয়ে থাকেন। 

আজীবন ৪০ হাজার টাকার আয়ের হিসাব
যদি কোনো ব্যক্তি ২৬ বছর বয়সে ৫ লক্ষ টাকার জীবন উমাং বিমা প্ল্যান নেন এবং ৩০ বছরের মেয়াদে প্রিমিয়াম পরিশোধের সিদ্ধান্ত নেন, তাহলে হিসাব অনুযায়ী, এই সময়ের মধ্যে তাঁকে মোট ৪,৮১,৪১০ টাকা প্রিমিয়াম দিতে হবে। এর হিসাব করলে দাঁড়ায় বার্ষিক ১৬,০৪৭ টাকা, অর্ধ-বার্ষিক ৮,১১২ টাকা, ত্রৈমাসিক ৪,১০০ টাকা এবং মাসিক ১,৩৬৭ টাকা---অর্থাৎ দিনে প্রায় ৪৫ টাকা। প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষে, ৫৬ বছর বয়সে, পলিসি ধারক ১০০ বছর বয়স পর্যন্ত প্রতি বছর মোট বিমা রাশির ৮%, অর্থাৎ ৫ লক্ষ টাকা, যা ৪০,০০০ টাকার সমান, পেতে থাকবেন। 

Advertisement

১০০ বছরের আগে মৃত্যু হলে
এখন বড় প্রশ্ন হল, পলিসিধারীর ১০০ বছর বয়স হওয়ার আগেই মৃত্যু হলে কী হবে এবং এর নিয়মকানুন বা কী? উল্লেখ্য যে, এমন পরিস্থতিতে পলিসিধারীর বিমা দলিলে তালিকাভুক্ত মনোনীত ব্যক্তিকে এককালীন অর্থ প্রদাব করা হয়। বিকল্পভাবে মনোনীত ব্যক্তিকে এই অর্থ কিস্তিতে গ্রহণ করার সুযোগও দেওয়া হতে পারে। 

সম্পূর্ণ টাকাই ট্যাক্স ফ্রি
এলআইসি জীবন উমাং পলিসিতে শুধু একটি নয়, বরং অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এটি আজীবন আয়ের নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি আরও অসংখ্য সুবিধা প্রদান করে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এতে করা বিনিয়োগ সম্পূর্ণ করমুক্ত। এছাড়াও, এলআইসি জীবন উমাং-এ বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর সুবিধাও পাওয়া যায়। 

Read more!
Advertisement
Advertisement