Advertisement

LIC New Policy: সিঙ্গল প্রিমিয়ামে লক্ষ লক্ষ টাকার মুনাফা, LIC আনল ২ বাম্পার প্ল্যান

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC নতুন দু'টি পলিসি লঞ্চ করেছে। এই স্কিমটা স্বামী-স্ত্রী দুইজনের জন্যই। এই পলিসি দুইজনকে কভার দেয়। পাশাপাশি সেভিংসের লাভও দিয়ে থাকে। এই দুই নতুন প্ল্যানের নাম LIC নিউ জীবন সাথী সিঙ্গল প্রিমিয়াম এবং LIC নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম। 

LIC নতুন পলিসিLIC নতুন পলিসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2026,
  • अपडेटेड 9:36 AM IST
  • ভারতীয় জীবন বিমা নিগম বা LIC নতুন দু'টি পলিসি লঞ্চ করেছে
  • ই স্কিমটা স্বামী-স্ত্রী দুইজনের জন্যই
  • সেভিংসের লাভও দিয়ে থাকে

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC নতুন দু'টি পলিসি লঞ্চ করেছে। এই স্কিমটা স্বামী-স্ত্রী দুইজনের জন্যই। এই পলিসি দুইজনকে কভার দেয়। পাশাপাশি সেভিংসের লাভও দিয়ে থাকে। এই দুই নতুন প্ল্যানের নাম LIC নিউ জীবন সাথী সিঙ্গল প্রিমিয়াম এবং LIC নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম। 

এই দুই স্কিম স্বামী এবং স্ত্রী দুইজনকেই কভার দেয়। সিঙ্গল পলিসিতেই পাওয়া যায় কভার। এই স্কিমে আপনারা গ্যারেন্টেড রিটার্নও পাবেন। সেই সঙ্গে মিলবে ফিক্সড বেনিফিট। অর্থাৎ মার্কেটে যাই ঘটুক না কেন, রিটার্নে কোনও বদল আসবে না। 

LIC জানিয়েছে, এই দুই প্ল্যান অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে। ২০২৬-এর জুন থেকেই শুরু হচ্ছে এই প্ল্যান। ক্রেতারা এজেন্ট, ব্রোকার, কর্পোরেট এজেন্ট এবং চাইলে নিজেও এই প্ল্যানটা নিতে পারেন। তাতে কোনও সমস্যা নেই। 

নিউ জীবন সাথী সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান
এই প্ল্যানে আপনাকে বারবার প্রিমিয়াম দিতে হবে না। বরং একবার পেমেন্ট দিলেই কেল্লাফতে। এই প্ল্যানে আপনি ১০০০ টাকার বেসিক সাম অ্যাসিয়োর্ডে ৭০ টাকা গ্যারেন্টিড পাবেন। আর এই প্ল্যানটি ১০, ১৫, ২০ এবং ২৫ বছরের জন্য নেওয়া যাবে। এক্ষেত্রে ন্যূনতম ৩ লক্ষ টাকা রাখতেই হবে। ন্যূনতম ১৮ বছর বয়সের পর এই প্ল্যানটা নেওয়া যাবে। 

নিউ জীবন সাথী লিমিটেড প্ল্যান
এই প্ল্যানটাতে আপনারা আবার ইনস্টলমেন্টে প্রিমিয়ামের টাকাটা দিতে পারেন। সেক্ষেত্রে ৫, ১০, ১৫ বছরের ইনস্টলমেন্টে টাকা দেওয়া যাবে। বার্ষিক প্রিমিয়ামের উপর ৭ শতাংশ রিটার্ন মিলবে। যদি প্রিমিয়ামের ব্যক্তি পলিসি চলাকালীন মারা যান, তাহলে আর প্রিমিয়াম দিতে হবে না। বরং মিলবে রিটার্ন। এই দুই প্ল্যানেই ম্যাচুরিটিতে টাকা পাওয়া যাবে। আবার মৃত্যুর পরও পরিবার পেতে পারেন টাকা। এছাড়া উপভোক্তা রাইডার বেনিফিটও নিতে পারেন। 

যদিও আমাদের নিবন্ধটি পড়ে কোনও স্কিম কিনবেন না। বরং চেষ্টা করুন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার। তারপরই নিন। তাহলেই নিজের টাকা ঠিকমতো ব্যবহার করতে পারবেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement