
রিস্ক ফ্রি ও বাম্পার রিটার্ন। এই দুইয়ের কম্বিনেশন রয়েছে এলআইসি-এর অধিকাংশ স্কিমে। তাই তো মানুষ এলআইসি-তে বিনিয়োগ করতে চান। এখানেই টাকা জমান। তারপর একটা সময়ের পর দুর্দান্ত রিটার্ন পান। আর আজ এলআইসি-এর এমনই একটা সেরা প্ল্যানের কথা বলব। এই প্ল্যানে রোজ ৪৫ টাকা করে জমিয়েই ম্যাচুরিটিতে পেয়ে যাবেন ২৫ লক্ষ টাকা।
ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এলআইসি বিনিয়োগের একটা ভরসাযোগ্য স্থান। এখানে টাকা রাখলে ঝুঁকি প্রায় নেই। কিন্তু রিটার্ন মেলে বাম্পার। শুধু তাই নয়, এলআইসি-তে ছোট থেকে বড়, সবার জন্যই দারুণ সব স্কিম রয়েছে। আর এমনই একটা সেরা স্কিমের কথা বলব। এই স্কিমের নাম নিউ জীবন আনন্দ।
কী স্কিম এটা?
নিউ জীবন আনন্দ একটি দারুণ স্কিম। এতে সেভিংস এবং ইনভেস্টমেন্ট, দুইয়েরই লাভ পাবেন। তাই এখন অনেকেই এই স্কিমের দিকেই ঝুঁকছেন।
এই স্কিমে টাকা রাখলে শেষে পেতে পারেন ২৫ লক্ষ টাকা। সেই সঙ্গে মিলবে ইনস্যুরেন্স কভার। আর এত সুবিধা পাবেন মাসে মাত্র ১৩০০ থেকে ১৪০০ টাকা ইনভেস্ট করে। দিনের হিসেবে ওই ৪৫ টাকা প্রতিদিন।
অবশ্য ২, ১ বছর টাকা রেখে ২৫ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন না। বরং এক্ষেত্রে আপনাকে ৩০ থেকে ৩৫ বছরের জন্য ইনভেস্ট করে যেতে হবে। তাহলেই ম্যাচুরিটি শেষে ২৫ লক্ষ টাকা পেয়ে যাবেন।
বোনাস বেনিফিট রয়েছে
এই স্কিমে বোনাস বেনিফিটও পাবেন। এক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তরে বোনাস দিয়ে থাকে এলআইসি। এই বোনাস জমিয়ে রাখতে পারলে ম্যাচুরিটিতে আরও বেশি পরিমাণ টাকা পেয়ে যাবেন।
এই স্কিমের সবথেকে ভাল দিক হল, শুধু ম্যাচুরিটিতে টাকাই দেয় না এই স্কিম, সেই সঙ্গে ইনস্যুরেন্সও পাওয়া যায়। আর বিপদের সময় এই ফিচারই আপনাকে সাহায্য করবে।
গ্যারান্টি রিটার্ন
এলআইসি একটি সরকারি সংস্থা। তাই এখানে ঝুঁকি প্রায় নেই। আর এই স্কিমে টাকা রাখলে ম্যাচুরিটিতে টাকা পাওয়ার গ্যারিন্টি রয়েছে। আর মধ্যবিত্ত পরিবারের জন্য তাই এটা একটা সেরা স্কিম। এই স্কিমে নিয়মিত অল্প অল্প টাকা জমিয়ে অনেক টাকা পেয়ে যাবেন।
তাই হাতে যদি খুব বেশি টাকা না থাকে, তারপরও যদি বিনিয়োগ করতে চান, তাহলে নিউ জীবন আনন্দ হতে পারে সেরা স্কিম। এই স্কিমে দিনে মাত্র ৪৫ টাকা করে রাখলেই ম্যাচুরিটিতে পাবেন ২৫ লক্ষ টাকা। সেই সঙ্গে ইনস্যুরেন্সও পাবেন।
তবে পরিশেষে বলি, কোনও স্কিমে বিনিয়োগ করার আগে একবার বিশেষজ্ঞে পরামর্শ নিন। তিনি যা করতে বলবেন, সেটা বুঝেই সিদ্ধান্ত নিন।