
আধারের (Pan-Aadhaar Link) সঙ্গে প্যান লিঙ্ক করার তারিখ এগিয়ে আসছে। কিন্তু এবার সময়সীমা বাড়ানোর মুডে নেই আয়কর বিভাগ (Income Tax Department)। সেই কারণেই তারা ক্রমাগত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে বলছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) ৩০ জুন থেকে আধার-প্যান লিঙ্ক না করা থাকলে ১০০০ টাকা জরিমানা নির্ধারণ করেছে। জরিমানা না দিয়ে কেউ প্যান-আধার লিঙ্ক করতে পারবে না। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এই লিঙ্ক করা যাবে।
প্যান কোনও কাজে আসবে না
PAN-এর সঙ্গে আধার লিঙ্ক না করা লোকজনকে সতর্ক করেছে আয়কর বিভাগ। ইনকাম ট্যাক্স টুইট করে লিখেছে- '১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ হল ২০২৩ সালের ৩১ মার্চ। এই সময়ের মধ্যে PAN কে আধারের সঙ্গে লিঙ্ক না করলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে।
জরিমানা হতে পারে
আয়কর স্পষ্ট করে বলেছে যে যারা প্যানের সঙ্গে আধার লিঙ্ক করবে না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। যার কারণে প্যান কার্ডধারীরা মিউচুয়াল ফান্ড, স্টক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজগুলি করতে পারবে না। এরপর যদি নিষ্ক্রিয় থাকা প্যান কার্ড নথি হিসাবে কোথাও ব্যবহার করা হয় তবে জরিমানা হতে পারে। ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
কীভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করবেন (How to link PAN with Aadhaar) ?