Advertisement

Bank Holidays July 2026: জুলাইতে রাজ্যে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন RBI ছুটির তালিকা

জুন মাস প্রায় শেষ হতে চলেছে এবং জুলাই শুরু হবে। প্রতি মাসের মতোই, নানা কারণে দেশের বিভিন্ন শহরে জুলাইতে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই, আগামী মাসে কোনও কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকলে, আপনার প্রথমে ব্যাঙ্কের ছুটির দিনগুলো সম্পর্কে জেনে নেওয়া উচিত।

রথযাত্রার দিনে পশ্চিমবঙ্গে খোলা থাকবে ব্যাঙ্ক?রথযাত্রার দিনে পশ্চিমবঙ্গে খোলা থাকবে ব্যাঙ্ক?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 1:30 PM IST

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, সারা দেশের বিভিন্ন রাজ্যে রবি ও শনিবারের সাপ্তাহিক ছুটি সহ ২০২৬ সালের জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক  বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর নির্দেশিকা অনুসারে, বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জন্মবার্ষিকী উপলক্ষে এই ছুটিগুলি ধার্য করা হয়। তবে, এই সময়কালে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণরূপে চালু থাকবে।

সাপ্তাহিক ছুটির তালিকা (দেশব্যাপী প্রযোজ্য)
জুলাই মাসে চারটি রবিবার এবং দুটি শনিবার রয়েছে, যে দিনগুলিতে সারাদেশে ব্যাঙ্ক  বন্ধ থাকবে:

  • ৫ জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • ১১ জুলাই: দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)
  • ১২ .জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • ১৯ জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)
  • ২৫ জুলাই: চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)
  • ২৬ জুলাই: রবিবার (সাপ্তাহিক ছুটি)

এর অর্থ হলো, দেশজুড়ে ব্যাঙ্কগুলো কমপক্ষে ৬ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এই সময়ে কোনও শাখায় পরিষেবা পাওয়া যাবে না।

স্থানীয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে জুলাই মাসে কয়েকটি রাজ্যে অতিরিক্ত ছুটিও থাকবে:

  • ৬ জুলাই (সোমবার): এমএইচআইপি দিবস (MHIP Day) - মিজোরাম (আইজল)
  • ৯ জুলাই (বৃহস্পতিবার): বেহদিয়েনখলাম (Behdienkhlam)- মেঘালয় (শিলং)
  • ১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা - ওড়িশা (ভুবনেশ্বর)
  • ১৭ জুলাই (শুক্রবার): ইউ তিরোতপা সিং এর মৃত্যুবার্ষিকী- শিলং-এর ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।
  • ১৮  জুলাই (শনিবার): দ্রুকপা শে-জি বৌদ্ধ উৎসব উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২২ জুলাই (বুধবার): শুভ খরচি পুজো  উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩১ জুলাই (শুক্রবার): শহিদ উধম সিংএর সম্মানে শহিদ দিবস - হরিয়ানা।

কোন কোন পরিষেবা প্রভাবিত হবে?
ব্যাঙ্ক  বন্ধ থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ প্রভাবিত হতে পারে, যেমন:
* চেক ক্লিয়ারেন্সে বিলম্ব
* নগদ জমা ও উত্তোলন (শাখার মাধ্যমে)
* ডিমান্ড ড্রাফট, পাসবুক আপডেট
* অফলাইনে ঋণ সংক্রান্ত কাজ

আপনি যদি কোনও নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থপ্রদান বা ব্যাঙ্কিং সংক্রান্ত কাজের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই তারিখগুলো মনে রাখবেন।

ডিজিটাল ব্যাঙ্কিং অব্যাহত থাকবে
যদিও ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে, তবে গ্রাহকদের তেমন কোনো অসুবিধা হবে না, কারণ:
* নেট ব্যাংকিং
* মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস
* ইউপিআই পরিষেবা
* এটিএম মেশিন

এই সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে, অর্থাৎ আপনি সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ এবং ব্যালেন্স চেক করার মতো কাজগুলো করতে পারবেন।


প্রসঙ্গত, আরবিআই-এর ব্যাঙ্ক  ছুটির তালিকা সারা দেশে একরকম নয়। কিছু ছুটি জাতীয়ভাবে প্রযোজ্য, আবার কিছু ছুটি নির্দিষ্ট রাজ্যের জন্য সীমাবদ্ধ। তাই, এক রাজ্যে যেদিন ব্যাঙ্ক  বন্ধ থাকে, সেদিন অন্য রাজ্যে ছুটি নাও হতে পারে। সুতরাং, ব্যাঙ্কে যাওয়ার আগে আপনার রাজ্যের ছুটির তালিকা দেখে নিতে ভুলবেন না। সম্পূর্ণ বিবরণ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা আরবিআই-এর ছুটির ক্যালেন্ডারে পাওয়া যাবে। এতে আপনার অপ্রয়োজনীয় যাতায়াত বাঁচবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement