Advertisement

Pan Card Lost: Pan Card হারিয়ে গিয়েছে? এই সহজ ট্রিকসে বাড়িতে বসেই পান ডুপ্লিকেট

অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট হল প্যান কার্ড। এর পুরো কথা হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। এই কার্ডে ১০ ডিজিটের আলফা-নিউমেরিক নম্বরের উল্লেখ থাকে। এই কার্ড ভারত সরকারের ইনকাম ট্যাক্স বিভাগ দিয়ে থাকে।

প্যান কার্ড হারিয়ে যাওয়াপ্যান কার্ড হারিয়ে যাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 5:21 PM IST
  • অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট হল প্যান কার্ড
  • এর পুরো কথা হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর
  • এই কার্ডে ১০ ডিজিটের আলফা-নিউমেরিক নম্বরের উল্লেখ থাকে

অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট হল প্যান কার্ড। এর পুরো কথা হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। এই কার্ডে ১০ ডিজিটের আলফা-নিউমেরিক নম্বরের উল্লেখ থাকে। এই কার্ড ভারত সরকারের ইনকাম ট্যাক্স বিভাগ দিয়ে থাকে। এটি ব্যাঙ্ক থেকে শুরু করে নানা আর্থিক লেনদেনের সময় প্রয়োজন হয়। তাই প্যান কার্ড সকলেরই খুব প্রয়োজন।

তবে প্রশ্ন হল, এই দরকারি কার্ড যদি কোনওভাবে হারিয়ে যায়, তাহলে প্রথমে কী করবেন? আর ডুপ্লিকেট কার্ড পাবেনই বা কীভাবে? আর এই সব প্রশ্নের উত্তর রইল নিবন্ধটিতে।

প্রথমে থানায় একটা ডায়েরি করুন

এই কার্ড হারিয়ে ফেলার পর সবার প্রথমে একবার থানায় যান। সেখানে আপনার প্যান হারিয়ে গিয়েছে জানিয়ে FIR করুন। এই কাজটা করলে আপনি একটা ব্যাপারে নিশ্চিন্ত যে এরপর ওই কার্ড দিয়ে কোনও অনৈতিক কাজ হলে আপনার উপর সব দায় চাপবে না। পাশাপাশি আপনি একটি এফআইআর কপি পাবেন। সেটি দিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করত পারবেন।

এখন প্রশ্ন হল, নতুন কার্ড পাবেন কীভাবে? তার জন্য এই স্টেপগুলি মেনে চলুন-

  • সবার প্রথমে tin-nsdl.com ওয়েবসাইটে যান।
  • তারপর হোমপেজে দেখতে পারবেন সার্ভিস অপশন। সেখানে গিয়ে প্যান অপশন ক্লিক করুন। এরপর একটি ওয়েবপেজ খুলে যাবে।
  • স্ক্রল ডাউন করুন। সেখানে রিপ্রিন্ট অব প্যান কার্ড অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করুন।
  • অ্যাপ্লিকেশন টাইপে গিয়ে চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্ট্রিং প্যান ডেটা/রিপ্রিন্ট অব প্যান কার্ড (নো চেঞ্জেস ইন এক্সিস্টিং প্যান ডেটা) অপশনটি বেছে নিন।
  • এরপর শান্ত মাথায় ফর্মটা ফিলআপ করে দিন। হয়ে গেলে সাবমিট করে দিন।
  • এবার আপনি একটি টোকেন নম্বর পাবেন। এই নম্বরটি রেখে দিন। এরপর কন্টিনিউ উইথ দ্য প্যান অ্যাপ্লিকেশন ফর্ম-এ ক্লিক করুন।
  • তারপর আপনাকে কিছু জরুরি ডিটেলস ফিল করতে হবে। পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস এবং ডকুমেন্ট ডিটেলস সেকশনটা ঠিক করে ফিল করুন। তারপর ফর্ম সাবমিট করে দিন।

এরপর আপনাকে একটি নতুন পেজে গিয়ে পেমেন্ট করে হবে। পেমেন্ট করার পর একটি নম্বর পাবেন। সেটা দিয়েই পরবর্তী সময় প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।

এ বার সময় পেলেই ওই নম্বর দিয়ে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করুন। সমস্যা শেষ। কিছুদিনের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে প্যান কার্ড।

Read more!
Advertisement
Advertisement