
সেপ্টেম্বর মাসের শুরুতেই পকেটে ধাক্কা। আশঙ্কা সত্যি করে বেড়ে গেল গেল LPG সিলিন্ডারের দাম। তবে ১৪.২ কেজির গার্হস্থ্য গ্যাস নয়। দাম বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কলকাতার পাশাপাশি, দেশের অন্য বড় শহরগুলিতেও এদিন দাম বেড়েছে। নতুন রেট কত হল জেনে নেওয়া যাক।
কলকাতা, দিল্লি, মুম্বই এবং অন্য শহরে LPG সিলিন্ডারের দাম
আজ থেকে দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বেড়ে হয়েছে ২,৭৪৭.৫০ টাকা। গতকাল পর্যন্ত এই দাম ছিল ২,৭৩৮ টাকা।
মুম্বইতে একটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে আজ থেকে দিতে হবে ২,৭০১ টাকা। গতকাল পর্যন্ত এই দাম ছিল ২,৬৯১.৫০ টাকা।
চেন্নাইতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম গতকালের ২,৯০৬ টাকা থেকে বেড়ে ২,৯১৬.৫০ টাকা হয়েছে।
কলকাতাতেও ৯.৫০ টাকাই বেড়েছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। নতুন দাম অনুযায়ী, কলকাতায় ১৯ কেজি গ্যাস কিনতে খরচ হবে ২৯৮২ টাকা। গতকাল পর্যন্ত এই দাম ছিল ২৯৭২.৫০ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবও আমজনতার পকেটে পড়ে
গার্হস্থ্য বা ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি না হওয়ায় অনেকেই মনে করেন এরফলে সাধারণ মানুষ স্বস্তি পেতে পারেন। কারণ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার শুধুমাত্র হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান ও ক্যাটারিং ব্যবসাতেই ব্যবহার করা হয়। ফলে এই দাম বৃদ্ধি সরাসরি হোটেল মালিকদের পকেটে প্রভাব ফেলবে। কিন্তু আমজনতাও ঘুরিয়ে এর প্রভাব টের পায়। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে খাবার বা ডিশের দাম বৃদ্ধি করে কোম্পানি, হোটেল ও রেস্তোরাঁগুলি। তখন বেশি দামেই খাবার কিনতে হয় সাধারণ মানুষকে।
শহরে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও বৃদ্ধি করা হয়নি। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যে আজ ১৪.২ কেজির LPG সিলিন্ডার বুকিং করলে খরচ হবে ৯৬৮ টাকা। জুন মাস থেকেই এই দাম বজায় রয়েছে।