
LPG Booking Rule: মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার পর থেকে সরকার ও তেল কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডার সরবরাহে বেশ কিছু পরিবর্তন এনেছে। আজ ১ মে থেকে LPG সিলিন্ডার সংক্রান্ত নিয়মাবলীতে আবারও পরিবর্তন আনা হয়েছে।
ডবল গ্যাস পরিষেবা বন্ধ করা হবে
ভর্তুকির অপব্যবহার রুখতে এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার এলপিজি ও পিএনজি উভয় সংযোগ থাকা পরিবারগুলোকে চিহ্নিত করার কাজ শুরু করেছে। গত ১৪ মার্চে করা সংশোধনী অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে পিএনজি কানেকশন থাকা পরিবারগুলোকে তাদের ডমেস্টিক এলপিজি সংযোগ ছাড়তে হবে। আর এলপিজি রিফিল বা নতুন সংযোগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
তেল কোম্পানি এই ধরনের গ্রাহকদের এলপিজি সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত, দুটি কানেকশন ব্যবহারকারী ৪৩,০০০-এরও বেশি গ্রাহক তাদের এলপিজি সংযোগ ছেড়েছেন।
বুকিং নিয়ম এবং ওটিপি ডেলিভারি
দেশজুড়ে Indane, ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের ব্যবহারকারীরা এখন থেকে বুকিংয়ের সময়সীমা, ওটিপি-ভিত্তিক ডেলিভারি এবং বাধ্যতামূলক কেওয়াইসি আপডেট সংক্রান্ত নতুন নিয়মের সম্মুখীন হবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক শহরাঞ্চলে বুকিংয়ের সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিন করেছে।
বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল
২০২৬ সালের মার্চ মাস থেকে তেল কোম্পানিগুলো ১৯-কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম তিনবার বাড়িয়েছে। প্রথম বেড়েছিল ১ মার্চ, দাম ২৮ টাকা থেকে বেড়ে ৩১ টাকা হয়। এরপর ৭ মার্চ প্রতি সিলিন্ডারে আরও ১১৪.৫ টাকা এবং এপ্রিলে প্রধান মেট্রো শহরগুলোতে আরও একবার ১৯৬ টাকা থেকে বেড়ে ২১৮ টাকা হয়। সূত্রমতে, এখন ১মে আরও একবার দাম সংশোধন করা হয়েছে, যা ৯৯৩ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
গ্যাসের দাম কেন বাড়ল?
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এই উত্তেজনার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, যে পথ দিয়ে ভারত বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করত। সরকার সকলকে আশ্বস্ত করেছে যে, কঠিন বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও অভ্যন্তরীণ এলপিজি, পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস এবং পরিবহনের জন্য সিএনজি-র শতভাগ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং দামও স্থিতিশীল রাখা হয়েছে।