Advertisement

LPG গ্রাহকদের জন্য বড়সড় সতর্কতা, ৩০ জুনের আগে না করলে কাটা যাবে কানেকশন

এর আগে মার্চ মাসে সরকার নির্দেশ দিয়েছিল, যেসব এলাকায় PNG পরিষেবা রয়েছে, সেখানকার LPG গ্রাহকদের তিন মাসের মধ্যে PNG-তে স্থানান্তরিত হতে হবে। তা না হলে LPG সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

রান্নার গ্যাস নিয়ে নয়া আপডেটরান্নার গ্যাস নিয়ে নয়া আপডেট
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 4:36 PM IST
  • বর্তমানে শহরে নতুন LPG সিলিন্ডার বুক করতে কমপক্ষে ২৫ দিন
  • গ্রামে ৪৫ দিন অপেক্ষা করতে হয়

HP, Indane বা Bharat Gas-এর LPG গ্রাহকদের জন্য এই সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ। রান্নার গ্যাসের ক্ষেত্রে ১ জুলাই থেকে একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। পরিস্থিতি অনুযায়ী কারও LPG সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, কারও সিলিন্ডার বুকিংয়ে সমস্যা হতে পারে, আবার কিছু ক্ষেত্রে স্বস্তিও মিলতে পারে।

কেন্দ্র সরকার সম্প্রতি LPG (Regulation of Supply and Distribution) সংশোধনী নির্দেশিকা কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের PNG (Piped Natural Gas) সংযোগও রয়েছে, তাঁদের HP, Indane বা Bharat Gas-এর LPG সংযোগ এক মাসের মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

তবে যাঁরা স্বেচ্ছায় LPG সংযোগ ত্যাগ করবেন, তাঁরা একটি কুপন পাবেন। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই কুপনের মাধ্যমে আবার LPG সংযোগ চালু করা যাবে। 

যদিও এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। এর আগে মার্চ মাসে সরকার নির্দেশ দিয়েছিল, যেসব এলাকায় PNG পরিষেবা রয়েছে, সেখানকার LPG গ্রাহকদের তিন মাসের মধ্যে PNG-তে স্থানান্তরিত হতে হবে। তা না হলে LPG সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সেই সময়সীমা জুন মাসের শেষে শেষ হচ্ছে। ফলে PNG-সুবিধাযুক্ত এলাকায় যাঁরা এখনও পরিবর্তন করেননি, তাঁদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

৩০ জুন e-KYC সম্পন্ন করার শেষ দিন

এছাড়া, সব LPG গ্রাহকের জন্য e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। আর তা সম্পন্ন করার শেষ দিন ৩০ জুন। নির্ধারিত সময়ের মধ্যে e-KYC না করলে LPG সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং পরবর্তী সিলিন্ডার বুকিংয়েও সমস্যা দেখা দিতে পারে। যাঁরা ইতিমধ্যেই e-KYC সম্পন্ন করেছেন, তাঁদের আর কিছু করার প্রয়োজন নেই। চিন্তারও কোনও কারণ নেই। 

বাণিজ্যিক LPG সরবরাহে আগের বিধিনিষেধ শিথিল

অন্যদিকে, পশ্চিম এশিয়ার উত্তেজনা কমে আসায় সরকার ইতিমধ্যেই বাণিজ্যিক LPG সরবরাহের ওপর থাকা কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে। এর ফলে অনেকের ধারণা, গৃহস্থলী LPG-র ক্ষেত্রেও ভবিষ্যতে কিছু নিয়ম শিথিল হতে পারে।

Advertisement

সিলিন্ডার বুকিংয়ের অপেক্ষার সময় কি কমবে?

বর্তমানে শহরে নতুন LPG সিলিন্ডার বুক করতে কমপক্ষে ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিন অপেক্ষা করতে হয়। যুদ্ধ পরিস্থিতির সময় মজুতদারি রুখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই নিয়ম চালু করা হয়েছিল। তবে এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায়,১ জুলাই থেকে এই অপেক্ষার সময় কমানো হতে পারে। তবে সরকার এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

Read more!
Advertisement
Advertisement