Advertisement

LPG Gas e-KYC: হাতে মাত্র ৫দিন, এখনই করুন e-KYC, নয়তো LPG সিলিন্ডার কিনতে হবে 'ডাবল' দামে

e-KYC না করলে গ্যাস সিলিন্ডার বুকিং করা বা ঘরোয়া দামে সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে বলে জানানো হচ্ছে। কিছু ক্ষেত্রে গ্রাহক সাধারণ ঘরোয়া সুবিধা পেতেও সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) সুবিধাভোগীদের জন্য e-KYC গুরুত্বপূর্ণ হতে পারে।

এলপিজি গ্যাস নিয়ে বড় আপডেটএলপিজি গ্যাস নিয়ে বড় আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 11:25 AM IST
  • বাড়ির হেঁশেলের জন্য বর্তমানে এটাই সবচেয়ে বড় খবর।

বাড়ির হেঁশেলের জন্য বর্তমানে এটাই সবচেয়ে বড় খবর। LPG সিলিন্ডার ব্যবহার করেন এমন গ্রাহকদের জন্য e-KYC সংক্রান্ত জরুরি কাজগুলি সময় থাকতে থাকতেই করে নিন। এই নিয়ে তেল সংস্থাগুলি বারংবার গ্রাহকদের আধার-ভিত্তিক ভেরিফিরেশন সম্পূর্ণ করার আবেদন করছে। আপনি যদি এখনও  e-KYC না করে থাকেন, তাহলে সময় থাকতে থাকতে তা করিয়ে নিন। কারণ হাতে কিন্তু রয়েছে আর মাত্র ৫ দিন। 

১৫ এবং ১৬ অগাস্টের মধ্যে করতে হবে
তেল সংস্থাগুলির পক্ষ থেকে গ্রাহকদের মেসেজ পাঠিয়ে e-KYC করানোর কথা বলা হচ্ছে। এর জন্য ১৬ অগাস্ট শেষ দিন। তবে একদম শেষদিনে না করে আপনি ১৫ অগাস্টও ধীরে সুস্থে এই e-KYC করতে পারেন। এর মাধ্যমে গ্যাস কানেকশনের সঙ্গে যুক্ত রেকর্ড আপডেট করা এবং সঠিক গ্রাহকের পরিচয় নিশ্চিত করা।

e-KYC না করলে কী হতে পারে?
e-KYC না করলে গ্যাস সিলিন্ডার বুকিং করা বা ঘরোয়া দামে সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে বলে জানানো হচ্ছে। কিছু ক্ষেত্রে গ্রাহক সাধারণ ঘরোয়া সুবিধা পেতেও সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) সুবিধাভোগীদের জন্য e-KYC গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ সরকারি ভর্তুকির সুবিধা শুধুমাত্র যোগ্য গ্রাহকদেরই দেওয়া হয়। তাই আপনার আধার এবং গ্যাস কানেকশনের রেকর্ড আপডেট না থাকলে শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত ভেরিফিকেশন করিয়ে নেওয়াই ভাল।

কীভাবে বাড়িতে বসেই করবেন এই জরুরি কাজ?
e-KYC সম্পূর্ণ করার জন্য আপনার গ্যাস কানেকশনের ভিত্তিতে একাধিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। Indian Oil One-এর মতো অফিসিয়াল অ্যাপ, সংশ্লিষ্ট গ্যাস সংস্থার ওয়েবসাইট অথবা নিকটবর্তী গ্যাস এজেন্সির মাধ্যমে এই বিষয়ে তথ্য নেওয়া যেতে পারে। অনলাইনে করার ক্ষেত্রে স্মার্টফোনেও ই-কেওয়াইসি করা যাচ্ছে। আপনি যদি গ্যাস এজেন্সিতে গিয়ে লাইনে দাঁড়াতে না চান, তাহলে বাড়ি থেকেই ই-কেওয়াইসি করতে পারেন। এর জন্য প্রথমেই নিজের সার্ভিস প্রোভাইডার অর্থাৎ ইন্ডেন (Indane), ভারত গ্যাস (Bharat Gas) বা এইচপি গ্যাসের (HP Gas) অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যান।

Advertisement

-আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন
-e-KYC অথবা KYC আপডেট অপশনে ক্লিক করুন। 
-এবার নিজের এলপিজি গ্রীহক নম্বর, রেজিস্টার করা মোবাইল নম্বর ও আধার নম্বর দিন।
-এরপর ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
-মোবাইলে ওটিপি দিলে, ই-কেওয়াইসি হয়ে যাবে।

কী কী নথি লাগবে?
-আধার কার্ড
-গ্যাস কানেকশন পাসবুক বা এলপিজি গ্রাহক নম্বর।
-আধার-এর সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর। 

অফলাইনে করা যায়
গ্যাস এজেন্সিতে গিয়ে ই-কেওয়াইসি করানো যায়। এর জন্য় আধার কার্ড ও গ্যাস কানেকশনের পাসবুক নিয়ে নিজের গ্যাস এজেন্সিতে যান।
কর্মচারীরা আধার নম্বরের ভিত্তিতে আপনার তথ্য নেবেন। আপনার আঙুলের ছাপ (বায়োমেট্রিক্স) স্ক্যান করার মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

Read more!
Advertisement
Advertisement