Advertisement

LPG Price Hike: এক ধাক্কায় প্রায় হাজার টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম, কলকাতায় কত?

প্রায় এক হাজার টাকা বেড়ে গেল LPG সিলিন্ডারের দাম। ১ মে, শুক্রবার থেকে ৯৯৪ টাকা দাম বাড়ল ১৯ কেজির LPG সিলিন্ডারের। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত পড়ছে? ভোট মিটতেই এই মূল্যবৃদ্ধি কপালে ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের।

বাড়ল গ্যাসের দাম বাড়ল গ্যাসের দাম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 May 2026,
  • अपडेटेड 7:43 AM IST
  • প্রায় হাজার টাকা বেড়ে গেল LPG সিলিন্ডারের দাম
  • কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত
  • ভোট মিটতেই এই মূল্যবৃদ্ধি কপালে ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের

আশঙ্কাই সত্যি হল। প্রায় এক হাজার টাকা বেড়ে গেল LPG সিলিন্ডারের দাম। ১ মে, শুক্রবার থেকে ৯৯৪ টাকা দাম বাড়ল ১৯ কেজির LPG সিলিন্ডারের। যুদ্ধের জেরেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। আর সেই আঁচ এসে পড়ল মধ্যবিত্তের পকেটে। ভোট মিটতেই এই মূল্যবৃদ্ধি কপালে ভাঁজ ফেলেছে। 

কলকাতায় দাম কত হল?
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ৩২০২ টাকা। জানা গিয়েছে, দিল্লি, মুম্বই, চেন্নাই সহ সব শহরেই দাম বেড়েছে তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতাতেই।
চলতি বছরের শুরু থেকেই ক্রমাগত বেড়েছে এই ১৯ কেজি সিলিন্ডারের দাম। জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা বেড়েছিল। ফেব্রুয়ারিতে বেড়েছিল ৩১ টাকা। মার্চে আরও ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিলেই বেড়েছিল ২১৮ টাকা। এবার মে মাসের পয়লা তারিখ থেকে আবার ৯৯৩ টাকা বাড়িয়ে দেওয়া হয় LPG-র ১৯ কেজি সিলিন্ডারের দাম। 

কোথায় প্রভাব পড়বে?
১৯ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়বে হোটেল, রেস্তোরাঁ এবং খাবার ব্যবসায়ীদের উপর। এই ব্যবসায় বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়িয়ে দিতে পারেন। আর তাতে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। 

যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছিল গোটা দেশেই। এর জেরে বাণিজ্যিক থেকে শুরু করে গৃহস্থালি, কোনও সিলিন্ডারই মিলছিল না। অনেক দোকানদারই হয় স্টোভ না হয় ইন্ডাকশন কিংবা মাইক্রোতে খাবার তৈরির চেষ্টা করে কোনওমতে ব্যবসা চালাচ্ছিলেন। যাঁদের পক্ষে তা সম্ভব হয়নি, স্টকের গ্যাস শেষ হতেই ঝাঁপ বন্ধ করতে হয়েছিল। দীর্ঘদিন ধরে সিলিন্ডারের অভাবে ব্যবসা ধুঁকেছে, কেউ কেউ দাম বাড়িয়েছেন। সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও এবার এক ধাক্কায় প্রায় ১ হাজার টাকা LPG সিলিন্ডারের দাম বাড়ানোয় ফের মাথায় হাত ব্যবসায়ীদের। 

তবে স্বস্তির খবর একটাই। গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের LPG  সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই স্থির রয়েছে। তবে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত চাপ বজায় থাকলে গৃহস্থালির রান্নার গ্যাসের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যাতে আগামী দিনে আরও বেশি আর্থিক চাপ তৈরি করতে পারে মধ্যবিত্তের পকেটে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement