Advertisement

LPG Gas Update: LPG গ্যাস নিয়ে বড় খবর, ৩০ জুনের মধ্যে করতে হবে এই জরুরি কাজ

এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারলে এলপিজি ভর্তূকি বন্ধ হয়ে যাবে। গ্যাস সিলিন্ডার বুকিংয়ে সমস্যা হতে পারে। এমনকি সিলিন্ডারের হোম ডেলিভারিও বন্ধ হয়ে যেতে পারে।

এলপিজি গ্যাস নিয়ে বড় আপডেটএলপিজি গ্যাস নিয়ে বড় আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 2:54 PM IST
  • বাড়ির হেঁশেলে যদি আপনি LPG গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তাহলে আপনার জন্য জরুরি খবর রয়েছে।

বাড়ির হেঁশেলে যদি আপনি LPG গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তাহলে আপনার জন্য জরুরি খবর রয়েছে। আসলে LPG উপভোক্তাদের ৩০ জুন ২০২৬ পর্যন্ত এতটি জরুরি কাজ করতে হবে। এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারলে এলপিজি ভর্তূকি বন্ধ হয়ে যাবে। গ্যাস সিলিন্ডার বুকিংয়ে সমস্যা হতে পারে। এমনকি সিলিন্ডারের হোম ডেলিভারিও বন্ধ হয়ে যেতে পারে। ৩০ জুনের মধ্যে কী কাজ করতে হবে আসুন জেনে নেওয়া যাক। আসলে সরকার LPG গ্যাস সিলিন্ডারের জন্য E-KYC করানোর শেষ তারিখ ৩০ জুন, ২০২৬ নির্ধারণ করা হয়েছে। আপনি যদি তা না করে থাকেন এখনও, তাহলে শীঘ্রই তা করে ফেলুন। 

৩০ জুনের মধ্যে ভেরিফিকেশন
নতুন সরকারি নিয়ম অনুযায়ী, ১ জুলাই, ২০২৬ থেকে, ই-কেওয়াইসি ছাড়া গ্রাহকরা এলপিজি সিলিন্ডারের উপর ভর্তুকি পাবেন না। জেনে রাখুন, এই নিয়মটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের ৩০ জুনের মধ্যে বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন অর্থাৎ ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 

কেন ই-কেওয়াইসি বাধ্যতামূলক?
জেনে রাখুন, সরকার নিশ্চিত করতে চায় যেন গ্যাস ভর্তুকির সুবিধা শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য গ্রাহকদের কাছে পৌঁছায় এবং জাল এলপিজি সংযোগ প্রতিরোধ করা যায়। যে সকল গ্রাহক ৩০শে জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করবেন না, তাদের জন্য আধার-ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। তবে, আপনি যদি পরে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করেন, তাহলে আপনি ভবিষ্যতের বুকিংয়ের উপর ভর্তুকি পেতে পারেন, কিন্তু মধ্যবর্তী সময়ের জন্য বকেয়া ভর্তুকি পাবেন না।

ই-কেওয়াইসি করার উপায়
এলপিজি সংযোগ থাকা গ্রাহকরা বাড়িতে তাদের মোবাইল ফোন থেকে অনলাইনে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন। এটি করার জন্য, তাদের প্রথমে গ্যাস কোম্পানির  অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে। যদি কোনো গ্রাহক অনলাইনে ই-কেওয়াইসি সম্পন্ন করতে না চান, তবে তারা তাদের নিকটতম এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছেও যেতে পারেন। তবে মনে রাখবেন যে ই-কেওয়াইসি যাচাইকরণ হয় বিনামূল্যে এবং এর জন্য কোনও চার্জ নেই। 

Advertisement

অনলাইনে কীভাবে করবেন?
১. প্রথমেই আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে আপনার গ্যাস কোম্পানির অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন। 
২. এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন বা রেজিস্টার করুন। 
৩. তারপর ক্যাশ মেমোতে দেওয়া ১৬ ডিজিটের এলপিজি আইডিটি লিঙ্ক করুন।
৪. এরপর হোম স্ক্রিনে গিয়ে 'মাই প্রোফাইল'-এ ক্লিক করুন।
৫. তারপর 'এলপিজি ডিটেইলস'-এ যান এবং 'ইন্ডেন ডিটেইলস' সেকশনটি খুলুন।
৬. এটি করার পর আপনি ই-কেওয়াইসি অপশনটি দেখতে পাবেন। এখন সমস্ত শর্তাবলী সাবধানে পড়ুন।
৭. তারপর 'ফেস স্ক্যান'-এ ক্লিক করে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৮. সবশেষে ই-কেওয়াইসি রিকোয়েস্টটি সাবমিট করুন। এইভাবে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন হবে। 

TAGS:
Read more!
Advertisement
Advertisement