
গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে শোরগোল চলছে। যদিও গার্হস্থ্য় গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে কোনও সমস্যা নেই বলে দাবি করেছে কেন্দ্র। তবে একটি সিলিন্ডার বুকিংয়ের ২৫ দিনের আগে বুকিং করা যাচ্ছে না অন্য একটি সিলিন্ডার। তবে গ্যাস সিলিন্ডার বুকিং সহজ করতে WhatsApp-এর অপশন নিয়ে হাজির হয়েছে গ্যাস এজেন্সিগুলি। কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও LPG সিলিন্ডার বুক করা যেতে পারে।
ফোন করে কীভাবে এলপিজি সিলিন্ডার বুক করবেন?
যদি এইচপি গ্যাসের কানেকশন থাকে, তাহলে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ৮৮৮৮৮ ২৩৪৫৬ এই আইভিআরএস নম্বরে ফোন করে সিলিন্ডার বুক করতে পারেন। ৯৪৯৩৬ ০২২২২ নম্বরে একটি মিসড কল দিয়েও বুকিং করা যাবে।
ভারত গ্যাসের গ্রাহকরা ৭৭১৫০ ১২৩৪৫ বা ৭৭১৮০ ১২৩৪৫ নম্বরে ফোন করে এলপিজি রিফিল বুক করতে পারেন। ইন্ডেন গ্যাস ব্যবহারকারীরা ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে বা এসএমএস পাঠিয়ে সিলিন্ডার বুক করতে পারেন।
হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এলপিজি বুকিং করা যেতে পারে
এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই গ্যাস সিলিন্ডার বুক করা যাবে। এর জন্য নিজের ফোনে গ্যাস কোম্পানির নম্বরটি সেভ করে রাখতে হবে।
কোম্পানিগুলোর বুকিংয়ের নম্বর নীচে দেওয়া হল
এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপে "Hi" বা "REFILL" লিখে মেসেজ পাঠাতে পারেন। তারপর, স্ক্রিনে দেওয়া ধাপগুলি পরপর বেছে নিতে থাকলে সিলিন্ডার বুক করা যাবে।
মোবাইল অ্যাপের মাধ্যমেও বুকিং করা যাবে। তিনটি গ্যাস কোম্পানিরই নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে।
ইন্ডেন: ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ
ভারত গ্যাস: হ্যালো বিপিসিএল অ্যাপ
HP Gas: এইচপি গ্য়াস অ্যাপ