Advertisement

LPG e-KYC Problem: ১৬ অগাস্ট লাস্ট ডেট, মোবাইলে হচ্ছে না রান্নার গ্যাসের e-KYC? সমস্যার সমাধান জানুন

মোবাইলে ই-কেওয়াইসি করতে সমস্যা হচ্ছে? বারবার অ্যাপ ক্র্যাশ করছে? তাহলে ই-কেওয়াইসি করার পুরো প্রসেসটা জেনে নিন।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি নিয়ে সমস্যায় পড়লে কী করবেন?রান্নার গ্যাসের ই-কেওয়াইসি নিয়ে সমস্যায় পড়লে কী করবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 10:56 AM IST
  • মোবাইলে ই-কেওয়াইসি করতে সমস্যা হচ্ছে?
  • বারবার অ্যাপ ক্র্যাশ করছে?
  • ই-কেওয়াইসি করার পুরো প্রসেসটা জেনে নিন

১৬ অগাস্টের মধ্যে রান্নার এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। নইলে গ্যাসের কানেকশন নিয়ে সমস্যায় পড়তে পারেন। বেশি দামে কিনতে হতে পারে গ্যাস। তাই এখন অনেকেই শেষ মুহূর্তে ই-কেওয়াইসি করানোর কাজটি করছেন। যদিও লাস্ট মিনিটে মোবাইলে ই-কেওয়াইসি করতে গিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে তাঁদের প্রশ্ন, ঠিক কীভাবে করা যাবে ই-কেওয়াইসি? আর সেই উত্তরটা জানতে চাইলে নিবন্ধটি পড়ুন। 

কী কী সমস্যা হচ্ছে মোবাইলে ই-কেওয়াইসির করার ক্ষেত্রে? 
ইতিমধ্যেই একটা বড় অংশের মানুষ ই-কেওয়াইসি সেরে ফেলেছেন। তাঁদের কোনও সমস্যা হয়নি। তবে কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তাঁদের কিছুতেই হচ্ছে না ই-কেওয়াইসি। এক্ষেত্রে এই সমস্যাগুলি হচ্ছে-

  • ফোনের অ্যাপে ই-কেওয়াইসি অপশন কাজ করছে না
  • অ্য়াপ খুললে বড় করে বিজ্ঞাপন চলে আসছে
  • ই-কেওয়াইসি হওয়ার পর আধারভিত্তিক ফেসআইডি যাচাই হচ্ছে না
  • ফোনে গ্যাসের অ্যাপ বারবার ক্র্যাশ করছে

ই-কেওয়াইসি-তে সমস্যা হলে কী করবেন?
এক্ষেত্রে ফোনে গ্যাসের ই-কেওয়াইসি-তে সমস্যা হলে ঝটপট কয়েকটি কাজ করে ফেলতে হবে। যেমন ধরুন-

  • ফোনে গ্যাস সংস্থার অ্যাপটি আনইনস্টল করে ইনস্টল করুন
  • আধারফেসআরডি অ্যাপটিও আনইনস্টল করে ইনস্টল করে নিন
  • অ্যাপ ক্র্যাশ করলে অ্যাপ আপডেট করুন
  • ফোনের ক্যাশে ক্লিন করুন

আশা করছি, এই কয়েকটি কাজ করার পর আরও একবার ই-কেওয়াইসি করার চেষ্টা করুন। আশা করছি সহজেই কাজটা করে ফেলতে পারবেন। 

অনলাইনে ই-কেওয়াইসি করতে কী লাগবে? 
হাতের কাছে এই ডকুমেন্টগুলি রাখুন-

  • আধার কার্ড
  • গ্যাসের কনজিউমার আইডি
  • আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর

অনলাইনে ই-কেওয়াইসি হবে কীভাবে? 

  • নিজের গ্যাসের সংস্থার অ্যাপ ডাউনলোড করে লগইন করুন
  • আধারফেসআরডি অ্যাপ ডাউনলোড করতে হবে
  • গ্যাসের সংস্থার অ্যাপে ই-কেওয়াইসি অপশনে যান
  • সেখান থেকে আধারফেসআরডি অ্যাপে গিয়ে ফেসম্যাচ করুন, তাহলেই হয়ে যাবে ই-কেওয়াইসি

একান্তই মোবাইলে ই-কেওয়াইসি না হলে কী করবেন?  
এমনটা হতেই পারে, আপনি হাজার চেষ্টার পরও অনলাইনে গ্যাসের ই-কেওয়াইসি হল না। সেক্ষেত্রে একটাই বিকল্প রয়েছে, আপনাকে যেতে হবে গ্যাসের অফিস। সেখানে গিয়ে সেরে ফেলতে হবে ই-কেওয়াইসি। 

মাথায় রাখবেন, গ্যাস অফিসে এখন ই-কেওয়াইসি করার লম্বা লাইন পড়ছে। তাই হাতে কিছু সময় নিয়ে যেতে হবে। সেই সঙ্গে নিজের আধার কার্ড, গ্যাস বুক ও আধারের সঙ্গে লিঙ্ক করার মোবাইল নম্বর সঙ্গে রাখুন। এই সব জিনিস সঙ্গে থাকলে একবারেই কাজটা হয়ে যাবে। তাই মোবাইলে একান্তই ই-কেওয়াইসি না হলে এই বিকল্পটা অবশ্যই মাথায় রাখুন।   

 

Read more!
Advertisement
Advertisement