
আজ দেশের বিপুল অংশের মানুষের রান্নাঘরে পৌঁছে গিয়েছে LPG সিলিন্ডার। এলপিজি কোম্পানিগুলির অবিরাম সতর্কতার ফলশ্রুতিতে বর্তমানে গ্যাস সিলিন্ডারের ওজন চেক করে নেওয়া বা মেয়াদ দেখে নেওয়া অভ্যাস করছেন গ্রাহকেরা। কিন্তু এখনও অনেক বিষয়েই মনোযোগ দেন না সিলিন্ডার ব্য়বহারকারীরা। LPG কোম্পানিগুলোর দাবি, সব কিছুর সঙ্গে সঙ্গে সেফটি হোস বা গ্যাসের পাইপের দিকেও নজর দেওয়া জরুরি।
যে পাইপটি ওভেনকে সিলিন্ডারের সঙ্গে যুক্ত রাখে এখানে বলা হচ্ছে সেই পাইপটির কথাই। আসলে দেখা যায়, গ্যাস শেষ হয়ে গেলে সকলেই নতুন সিলিন্ডার অর্ডার করে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহৃত পাইপগুলোর দিকে নজর দেওয়া হয় না। গ্যাস কোম্পানিগুলো এক্ষেত্রে জানাচ্ছে, এলপিজি সেফটি হোস নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করা উচিত এবং প্রয়োজনে তা বদলানো উচিত। বিশেষ করে যদি পাইপে ফাটল বা কাটা দাগ দেখা যায়, তবে তা বদলাতে দেরি করা উচিত নয়।
প্রতি ৫ বছর পর পর এলপিজি পাইপ পরিবর্তন করা কেন প্রয়োজন?
ভারত গ্যাসের তরফে সোশ্য়াল মিডিয়ায় জানানো হয়েছে, একটি এলপিজি সেফটি হোসের মোটামুটি আয়ুকাল ৫ বছর। দীর্ঘদিন ব্যবহারের ফলে পাইপটি পুরোনো ও দুর্বল হয়ে পড়ে, যা ফাটল বা গ্যাস লিকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
তাই সকলেরই উচিত ৫ বছর পর পাইপগুলো বদলে ফেলা এবং নিয়মিতভাবে সেগুলো পরীক্ষা করানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাইপে কোনও ত্রুটি চোখে পড়লে, আর ৫ বছর পার হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত না।
এলপিজি পাইপ বদলানোর সময় এই বিষয়গুলো মনে রাখবেন