Advertisement

কলকাতা-সহ সারা দেশে বাড়ল LPG-র দাম, নতুন গ্যাস সিলিন্ডার কত? জানুন

বাজেট পেশের সকালেই বড় খবর। আমজনতার পকেটে ধাক্কা দিয়ে বাড়ানো হল LPG সিলিন্ডারের দাম। তেল কোম্পানিগুলির তরফে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

নতুন গ্যাস সিলিন্ডার কত? জানুননতুন গ্যাস সিলিন্ডার কত? জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 7:12 AM IST
  • আমজনতার পকেটে ধাক্কা দিয়ে বাড়ানো হল LPG সিলিন্ডারের দাম।
  • ১ ফেব্রুয়ারি থেকেই নয়া গ্যাসের দাম লাগু হচ্ছে বলে জানানো হয়েছে।
  • ১৪ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

বাজেট পেশের সকালেই বড় খবর। আমজনতার পকেটে ধাক্কা দিয়ে বাড়ানো হল LPG সিলিন্ডারের দাম। তেল কোম্পানিগুলির তরফে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই নয়া গ্যাসের দাম লাগু হচ্ছে বলে জানানো হয়েছে। মুম্বই, কলকাতা-সহ সারা দেশেই প্রায় ৫০ টাকা বাড়ানো হয়েছে সিলিন্ডারের দাম। তবে এই দাম বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে। ঘরোয়া ১৪ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

কোন শহরে কমার্শিয়াল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত বাড়ল?

প্রতি মাসের শুরুতেই আর্থিক ভাবে একাধিক পরিবর্তন আসে। ১ ফেব্রুয়ারিতেও তার কোনও ব্যতিক্রম হয়নি। মাসের প্রথম দিনেই মুদ্রাস্ফীতির শিকার মানুষ। কারণ এক ধাক্কায় প্রায় ৫০ টাকা বাড়ানো হয়েছে বাণিজ্যুক গ্যাস সিলিন্ডারের দাম। কোন শহরে দাম কত বাড়ল? বুঝে নেওয়া যাক

  • কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে -     ৪৯.৫০ টাকা।
  • দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে -     ৪৯ টাকা।
  • মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে - ৪৯.৫০ টাকা।
  • চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে - ৫০ টাকা।

কোন শহরে নতুন দাম কত হল?

শহর ১ জানুয়ারির দাম ১ ফেব্রুয়ারির দাম বাড়ল
দিল্লি ১৬৯১.৫০ টাকা ১৭৪০.৫০ টাকা ৪৯ টাকা
কলকাতা ১৭৯৫ টাকা ১৮৪৪.৫০ টাকা ৪৯.৫০ টাকা
মুম্বই ১৬৪২.৫০ টাকা ১৬৯২ টাকা ৪৯.৫০ টাকা
চেন্নাই ১৮৪৯.৫০ টাকা ১৮৯৯.৫০ টাকা ৫০ টাকা 

টানা দু'মাস বাড়ল দাম

এই টানা দ্বিতীয় মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। এর আগে জানুয়ারির শুরুতেও তেল সংস্থাগুলি দাম ১১১ টাকা বাড়িয়েছিল। 

গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি

উল্লেখ্য বিষয় হল, গত ৬ মাস ধরে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। ১৪.২ কেজির এই গ্যাস সিলিন্ডারের দামে শেষ বদল এসেছিল ১ এপ্রিল। তার পর থেকে কলকাতায় ৮৭৯ টাকা দাম রয়েছে গার্হস্থ্য সিলিন্ডারের। ফলে এখনও চড়া দামেই ঘরোয়া সিলিন্ডার কিনতে হচ্ছে আমজনতাকে। 

 

Read more!
Advertisement
Advertisement