Advertisement

LPG গ্যাসের দাম বৃদ্ধি থেকে ব্যাঙ্কের নিয়ম, জুন মাসের প্রথম দিন থেকেই একাধিক বড় বদল

জুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের আর্থিক অবস্থা, ব্যাঙ্কিং, গ্যাস সিলিন্ডার, ডিজিটাল পেমেন্ট, সোলার প্যানেল এবং গাড়ির দামের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। যেহেতু বিষয়গুলি সরাসরি সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িয়ে তাই নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।

LPG গ্যাসের দাম বৃদ্ধি থেকে ব্যাঙ্কের নিয়মLPG গ্যাসের দাম বৃদ্ধি থেকে ব্যাঙ্কের নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 9:57 AM IST
  • জুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এসেছে।
  • বিষয়গুলি সরাসরি সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িয়ে তাই নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।
  • কোন কোন নিয়ম বদলে গেল, দেখে নেওয়া যাক

জুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের আর্থিক অবস্থা, ব্যাঙ্কিং, গ্যাস সিলিন্ডার, ডিজিটাল পেমেন্ট, সোলার প্যানেল এবং গাড়ির দামের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। যেহেতু বিষয়গুলি সরাসরি সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে জড়িয়ে তাই নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।

১. LPG গ্যাসের দাম বৃদ্ধি

দেশজুড়ে এদিন কমার্শিয়াল  LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে।  সূত্রের খবর, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৩.৫০ টাকা বেড়েছে। এখন এর দাম দাঁড়িয়েছে ৩,২৫৫.৫০ টাকা। দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৪২ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৩,১১৩.৫০ টাকা। 

২. HDFC ব্যাঙ্কের নতুন নিয়ম

যদি HDFC ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তবে এই পরিবর্তনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। বেসরকারি ব্যাঙ্কটির তরফে ছোট নোট ও কয়েন নগদ জমা সংক্রান্ত নিয়ম বদল করেছে। নতুন নিয়মের আওতায়  ২০ টাকা বা তার কম মূল্যের নোটের জন্য মাসিক জমার সীমা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কয়েনের জন্য মাসিক জমার সীমা হবে ৫,০০০ টাকা। এই সীমার অতিরিক্ত জমার ক্ষেত্রে ২% ফি প্রযোজ্য হবে।

৩. সোলার প্যানেল ইনস্টলারদের জন্য নতুন নিয়ম

যদি ছাদে সোলার প্যানেল লাগানোর কথা ভেবে থাকেন, তবে এই পরিবর্তনটি গুরুত্বপূর্ণ। সরকার স্পষ্ট করে দিয়েছে, ভর্তুকিপ্রাপ্ত প্রকল্পগুলিতে শুধুমাত্র অনুমোদিত মডেল ও প্রস্তুতকারক তালিকায় থাকা সংস্থাগুলির সোলার মডিউল এবং সেল ব্যবহার করা হবে। সরকারের মতে, এর ফলে পণ্যের মান উন্নত হবে এবং দেশীয় উৎপাদন উৎসাহিত হবে। তবে, এর ফলে কিছু প্রকল্পের খরচও বাড়তে পারে।

৪. গাড়ির দাম বাড়তে পারে

জুন মাসের শুরুটা গাড়ি ক্রেতাদের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। বেশ কয়েকটি গাড়ি কোম্পানি গাড়ির দাম বাড়িয়েছে। মারুতি সুজুকি কয়েকটি গাড়ির দাম ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, অন্যদিকে হুন্ডাই মোটর ইন্ডিয়াও বিভিন্ন মডেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ফলে নতুন গাড়ি কিনতে আগের চেয়ে বেশি অর্থ খরচ করতে হতে পারে।

Advertisement

৫. সীমান্ত বাণিজ্য শুরু হচ্ছে

আগামী ১ জুন থেকে হিমাচল প্রদেশের কিন্নরের রেকং পিওতে অবস্থিত শিপকি-লা গিরিপথ দিয়ে ভারত-চিন সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হবে। এর মাধ্যমে ২০টি পণ্য আমদানি এবং প্রায় ৩৬টি পণ্য রফতানি করা যাবে।

 

Read more!
Advertisement
Advertisement