
প্রতিটি পরিবারেই রান্নার গ্যাস অপরিহার্য। ভারতে সাধারণত দুই ধরনের গ্যাস ব্যবহৃত হয়। LPG সিলিন্ডার এবং PNG (পাইপলাইনের রান্নার গ্যাস)। শহরগুলিতে PNG-র ব্যহার ক্রমশ বাড়ছে। অন্যদিকে, যুদ্ধের আবহে আকাল তৈরি হয়েছে LPG-র। এবার সবচেয়ে বড় প্রশ্ন, এই ২টি গ্যাসের মধ্যে কোনটি সস্তা এবং ব্যবহার সুবিধাজনক।
LPG
LPG-র সম্পূর্ণ কথা বল লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস। যা সিলিন্ডার আকারে বাড়িতে পৌঁছে যায়। ভারতে একটি গৃহস্থে LPG সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি। এর দাম শহর এবং সরকারি নীতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে সাধারণত এর দাম ৯০০ থেকে ১১০০ টাকার মধ্যে থাকে। যদি গড় দাম ৯১৩ টাকা ধরি তবে এক কেজি LPG-র দাম দাঁড়ায় ৬৮.২৯ টাকা। এই কারণে মানুষ গ্যাস সাশ্রয় করার চেষ্টা করে।
PNG হল পাইপলাইনের রান্নার গ্যাস। LPG ও PNG উভয়ই বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হয়। কিন্তু এদের দাম ও খরচে পার্থক্য রয়েছে।
PNG
জল সরবরাহের মতো এই গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হয়। PNG-র দাম প্রতি SCM (স্ট্র্যার্ডাড কিউবিক মিটার) অনুযায়ী নির্দিষ্ট করা থাকে। বিভিন্ন শহরে এর দাম ভিন্ন হতে পারে। তবে সাধারণত প্রতি SCM-এ ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে থাকে।
এবার যদি LPG-র সঙ্গে তুলনা করা হয়, তাহলে ১ SCM PNG প্রায় ০.৮ কেজি LPG-র সমতুল। সেই অনুযায়ী, PNG-র দাম প্রতি কেজিতে প্রায় ৬০ থেকে ৬৫ টাকা।
২টির সরাসরি তুলনা করলে পরিষ্কার ভাবে দেখা যায়, PNG LPG-র চেয়ে কিছুটা সস্তা। যেখানে LPG-র দাম প্রতি কেজি প্রায় ৭০ টাকা। সেখানে PNG পাওয়া যায় প্রতি কেজি প্রায় ৬০-৬৫ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা সাশ্রয় হয়।
যদিও এই পার্থক্যটি খুব বেশি নয় তবে দীর্ঘমেয়াদে এই সাশ্রয় বেশ তাৎপর্যপূর্ণ। দামের বাইরেও সুবিধার দিক থেকেও PNG এগিয়ে। PNG সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার ঝামেলা থাকে না। কারণ এটি পাইপলাইনের মাধ্যমে অবিচ্ছিন্ন ভাবে সরবরাহ হয়। সিলিন্ডার বুকিংয়ের ঝক্কি থাকে না। এছাডা়ও PNGবেশি নিরাপদ বলেও মনে করা হয় কার এই গ্যাস হাল্কা এবং লিক হলেও দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। ফলে ঝুঁকি কম থাকে।
তবে এখনও PNG সহজলভ্য নয়। ফলে প্রান্তিক গ্রামীণ এলাকাতে এখানও LPG-ই বিকল্প। বর্তমানেকিছু বড় শহরের নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া PNG সরবরাহ শুরুই হয়নি। পাশাপাশি PNG সংযোগ প্রথমবার নেওয়ার জন্য একটি প্রাথমিক খরচ রয়েছে। যা অনেকের কাছেই ব্যয়বহুল। আবার সরকারি পলিসি এবং আন্তর্জাতিক বাজারের নির্ভর করে LPG-র দামও ওঠানামা করে।