Advertisement

Maa Tara Express Barrackpore: এবার ব্যারাকপুর স্টেশনে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস, কবে থেকে চালু পরিষেবা?

এবার থেকে ব্যারাকপুর স্টেশনেও দাঁড়াবে মা তারা এক্সপ্রেস। কবে থেকে শুরু হবে পরিষেবা? কতক্ষণ দাঁড়াবে ট্রেনটি? সব তথ্য জানতে এই নিবন্ধে চোখ রাখুন।

ব্যারাকপুরে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস (ছবি: প্রতীকী @পিক্সেলস)ব্যারাকপুরে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস (ছবি: প্রতীকী @পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2026,
  • अपडेटेड 2:57 PM IST
  • এবার থেকে ব্যারাকপুর স্টেশনেও দাঁড়াবে মা তারা এক্সপ্রেস
  • কবে থেকে শুরু হবে পরিষেবা?
  • কতক্ষণ দাঁড়াবে ট্রেনটি?

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বসবাসকারী মানুষের কাছে বোলপুর, তারাপীঠ যাওয়া এখন আরও সহজ। এবার ব্যারাকপুর স্টেশন থেকেই ট্রেন ধরে যাওয়া যাবে এই দুই জায়গায়। কারণ, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস এবার ব্যারাকপুরে দাঁড়াবে। এই স্টেশনে বিশেষ স্টপেজ দেওয়া হচ্ছে রেলের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। 

এটা কি স্থায়ী স্টপেজ? 
এখন ব্যারাকপুর স্টেশনে অস্থায়ীভাবে স্টপেজ দেওয়া হয়েছে। আগামিদিনে পর্যাপ্ত যাত্রী হলে স্থায়ী করে দেওয়া হবে এই স্টপেজ। এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, তারাপীঠ ও বোলপুর যাওয়ার অত্যন্ত জনপ্রিয় ট্রেন হল মা তারা। এই ট্রেনটি খুব সহজেই কলকাতার মানুষকে বীরভূম পৌঁছে দেয়। আর সবথেকে বড় কথা, এই ট্রেনটি যায় মেন লাইন দিয়ে। শিয়ালদা ছাড়াও একটি নৈহাটি ও ব্যান্ডেলে দাঁড়ায়। তাই এই দুই স্টেশনের আশপাশে থাকা মানুষের সুবিধা হয়। আর সূত্রের খবর, অনেক দিন ধরেই এই ট্রেনটা যাতে ব্যারাকপুরে দাঁড়ায়, এমন একটা দাবি ছিল। 

আর সেই দাবিই এবার মেনে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এখন থেকে ব্যারাকপুরের মানুষজন এই স্টেশন থেকেই ট্রেনটি ধরতে পারবেন। তাঁদের আর নৈহাটি বা শিয়ালদা যেতে হবে না। 

পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে
প্রধানমন্ত্রীর জন্মদিনেই এই ট্রেনটা ব্যারাকপুরে থামবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক কৌস্তভ বাগচি। তাঁর দাবি, আগামী সপ্তাহেই আলোচনা করা হবে রেলের সঙ্গে। তারপর শুরু হবে পরিষেবা। 

কবে থেকে শুরু হবে পরিষেবা?
সূত্রের খবর, সোম বা মঙ্গলবার দিন থেকে শুরু হতে পারে পরিষেবা। ৬ মাসের জন্য পরীক্ষামূলকভাবে মা তারা স্টপেজ দেবে ব্যারাকপুরে। তারপর যদি যাত্রী সংখ্যা ঠিক ঠাক থাকে, তাহলে এটাকে স্থায়ী স্টেশন করা হতে পারে। 

ব্যারাকপুরে টাইম কী? 
আপ ও ডাউন মা তারা এক্সপ্রেস ব্যারাকপুরে কখন দাঁড়াবে, সেটা এখনও রেলের পক্ষ থেকে জানান হয়নি। এছাড়া এই স্টেশনে কতক্ষণ হল্ট থাকবে, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি। 

 

Read more!
Advertisement
Advertisement