Advertisement

Madrasah Recruitment: পশ্চিমবঙ্গের মাদ্রাসায় বিপুল চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ?

মাদ্রাসায় বিভিন্ন নিয়োগের বিবৃতি দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে। গত বছরের সেপ্টেম্বরের পর, আবার নিয়োগ হবে মাদ্রাসায়। এক মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারিতেই প্রায় এক হাজার মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার।

মাদ্রাসায় চাকরিমাদ্রাসায় চাকরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 2:34 PM IST
  • মাদ্রাসায় নিয়োগের বিজ্ঞপ্তি
  • বিভিন্ন পদে হবে নিয়োগ

মাদ্রাসায় বিভিন্ন নিয়োগের বিবৃতি দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে। গত বছরের সেপ্টেম্বরের পর, আবার নিয়োগ হবে মাদ্রাসায়। এক মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারিতেই প্রায় এক হাজার মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার।

কীভাবে নিয়োগ?
মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হেড মাস্টার, হেড মিস্ট্রেস, সুপারিন্টেন্ডেন্ট ছাড়াও, লাইব্রেরিয়ান ও ক্লার্ক পদে হবে এই নিয়োগ। তবে যোগ্যতা মান, মাইনে বা কবে পরীক্ষা তা এখনও জানানো হয়নি। ওয়েবসাইটে বলা হয়েছে, এই চাকরির বিস্তারিত তথ্য জানানো হবে কিছুদিনের মধ্যেই। সে কারণে লক্ষ্য রাখতে হবে www.wbmsc.com- এই ওয়েবসাইটে। 

মাদ্রাসায় নিয়োগের নোটিশ

১২০০ স্মার্ট ক্লাসরুম চালু
স্বীকৃতির পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের ৬০০টি মাদ্রাসায় ১,২০০টি স্মার্ট ক্লাস চালু রয়েছে। এছাড়া ১১৫টি মাদ্রাসায় স্থাপন করা হয়েছে কম্পিউটার ল্যাব। গ্রন্থাগার উন্নয়নের লক্ষ্যে বই বিতরণ ও নতুন বই ক্রয়ের জন্য একাধিক আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞান শিক্ষার প্রসারে ৭৬টি মাদ্রাসায় সায়েন্স ল্যাব আধুনিকীকরণের কাজও চলমান। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে এ পর্যন্ত ৯,৮৯০ জন শিক্ষক এবং ৭৭৪ জন অশিক্ষক কর্মচারী নিয়োগ পেয়েছেন। সম্প্রতি সপ্তম এসএলএসটির মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়াও শেষ হয়েছে। প্রশাসনিক মহলের দাবি, স্বীকৃতি, আর্থিক সুরক্ষা এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে তুলতেই এই উদ্যোগ।

প্রচুর মাদ্রাসাকে স্বীকৃতি
প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও মূলধারার শিক্ষার সঙ্গে সমান্তরাল করে তুলতে রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ২৩৫টি অনুদানহীন মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করে ২০২১ সাল থেকে সেখানে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়মিত সাম্মানিকের আওতায় আনা হয়। একই সঙ্গে ওই মাদ্রাসাগুলির পরিকাঠামো উন্নয়নে এ পর্যন্ত প্রায় ৩১ কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকার। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement