Advertisement

Make Old Smartphone Faster: পুরনো স্মার্টফোন ফাস্ট করবেন কীভাবে? লাগবে মাত্র ৫ মিনিট

Make Old Smartphone Faster:  বছর বছর নতুন স্মার্টফোন কেনার কোনও প্রয়োজন নেই। ভাল করে ভেবে দেখুন, স্মার্টফোন কেনাটা কিন্তু একটি বড় অঙ্কের টাকার অপচয়। বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছেই ১০,০০০- ১৫,০০০ টাকা খরচ করে নতুন ফোন কেনা মোটেও আর্থিকভাবে বুদ্ধিমানের কাজ নয়।

কিছু সহজ পদ্ধতি মেনে চললে পুরনো স্মার্টফোনও আবার দ্রুত কাজ করতে পারে।  কিছু সহজ পদ্ধতি মেনে চললে পুরনো স্মার্টফোনও আবার দ্রুত কাজ করতে পারে।  
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 5:33 PM IST
  •  বছর বছর নতুন স্মার্টফোন কেনার কোনও প্রয়োজন নেই।
  • ভাল করে ভেবে দেখুন, স্মার্টফোন কেনাটা কিন্তু একটি বড় অঙ্কের টাকার অপচয়।
  • ১০,০০০- ১৫,০০০ টাকা খরচ করে নতুন ফোন কেনা মোটেও আর্থিকভাবে বুদ্ধিমানের কাজ নয়।

Make Old Smartphone Faster:  বছর বছর নতুন স্মার্টফোন কেনার কোনও প্রয়োজন নেই। ভাল করে ভেবে দেখুন, স্মার্টফোন কেনাটা কিন্তু একটি বড় অঙ্কের টাকার অপচয়। বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছেই ১০,০০০- ১৫,০০০ টাকা খরচ করে নতুন ফোন কেনা মোটেও আর্থিকভাবে বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু মুশকিল অন্য জায়গায়। কয়েক বছর ব্যবহারের পরই অ্যান্ড্রয়েড ফোন স্লো হয়ে যেতে শুরু করে। অ্যাপ খুলতে সময় লাগে। হ্যাং করে, ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যায়।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ পদ্ধতি মেনে চললে পুরনো স্মার্টফোনও আবার দ্রুত কাজ করতে পারে।  

অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
ফোনে যত বেশি অ্যাপ থাকবে, ফোন তত স্লো হয়ে যাবে। অনেক সময় এমন অ্যাপ থাকে যা মাসের পর মাস ব্যবহার করা হয় না।

সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করলে ফোনের স্টোরেজ খালি হবে এবং গতি বাড়বে।

ক্যাশে(Cache) ফাইল নিয়মিত ক্লিয়ার করুন
প্রতিটি অ্যাপ কিছু অস্থায়ী ফাইল জমা করে। এগুলিকে ক্যাশে বলা হয়। সময়ের সঙ্গে এই ফাইল অনেক জায়গা দখল করে।

সেটিংস → স্টোরেজ → ক্যাশে ক্লিয়ার অপশন ব্যবহার করলে ফোন দ্রুত কাজ করবে।

ফোন রিস্টার্ট করুন
অনেকেই মাসের পর মাস ফোন বন্ধ করেন না। এতে ফোনের মেমোরি সব সময় ব্যস্ত থাকে।
সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে ফোন নতুনের মতো কাজ করতে শুরু করে।

Lite ভার্সান অ্যাপ ব্যবহার করুন
ফেসবুক, ইউটিউবের মতো অ্যাপের Lite ভার্সন ব্যবহার করলে ফোনে কম চাপ পড়ে। এতে কম ডেটা লাগে এবং ফোন দ্রুত কাজ করে।
বিশেষ করে পুরনো ফোনের জন্য Lite অ্যাপ খুব কার্যকর।

স্টোরেজ সব সময় খালি রাখুন
ফোনের স্টোরেজ পুরো ভর্তি হয়ে গেলে ফোন ধীরে কাজ করে। সব সময় অন্তত ২০-৩০ শতাংশ স্টোরেজ খালি রাখা উচিত।
পুরনো ছবি বা ভিডিও মুছে ফেললে অনেক জায়গা খালি হয়।

সফটওয়্যার আপডেট রাখুন
অনেক সময় সফটওয়্যার আপডেটে ফোনের গতি বাড়ে। তাই নতুন আপডেট এলে তা ইনস্টল করা উচিত। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে ব্যবহার করলে একটি স্মার্টফোন ৫-৬ বছর পর্যন্ত ভালভাবে ব্যবহার করা সম্ভব।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement