
মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পর লম্বা ছুটি। প্রায় সব বাড়ি থেকেই শুরু হয়েছে ঘুরতে যাওয়ার তোড়জোড়। এরইমধ্যে রয়েছে দোল- হোলির ছুটিও। সব মিলিয়ে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। তবে এরই মধ্যে ভ্রমণপ্রিয় ব্যক্তিদের জন্য খারাপ খবর। বিশেষ করে পুরীপ্রেমী বাঙালি কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন।
কারণ দেশের বিভিন্ন ডিভিশন থেকে বাতিল বা যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে পুরীগামী বেশ কিছু ট্রেনের। কারণ, অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য কাজ চলবে পুরী স্টেশনে। সেই কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এরমধ্যে কিছু ট্রেন রয়েছে এরাজ্য থেকেও। এক্ষেত্রে ট্রেনগুলি পুরী পর্যন্ত যাবে না, বরং তাঁর কয়েকটি স্টেশন আগে অন্তিম স্টপেজ হিসেবে গণ্য হবে।
যেমন ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২২ ও ২৯ তারিখে, এপ্রিল মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল থাকছে। ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখে, এপ্রিল মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে এবং মে মাসের ৪ ও ১১ তারিখে বাতিল করা হয়েছে।
এছাড়াও, পুরীগামী মোট ৩০টি এক্সপ্রেসের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে শিয়ালদা-পুরী-শিয়ালদা (২২২০১-২২২০২) দুরন্ত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। প্রতি সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার শিয়ালদা থেকে এই ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেয়। শিয়ালদা ডিভিশনের কয়েক হাজার মানুষ পুরী যাওয়ার জন্য এই ট্রেনের উপরেই ভরসা করেন।
তবে শুধুমাত্র শিয়ালদা ডিভিশন বা পূর্ব রেল না। দেশের বিভিন্ন ডিভিশনের থেকে পুরীগামী ট্রেন বাতিল করা হয়েছে। যেমন আংশিক ভাবে বাতিল করা হয়েছে তিরুপতি-পুরী-তিরুপতি এক্সপ্রেসও। ২০২৬ সালের মার্চ মাসের ১৩,১৪,১৬,১৭, ১৮, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৭ , ২৮, ৩০ ও ৩১ তারিখ, এপ্রিলের ১,৩,৪,৬,৭,৮,১০,১১,১৩,১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১, ২২,২৪, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখ এবং মে মাসের ১, ২,৪,৫, ৬, ৮,৯, ১১, ১২ এবং তারিখ তিরুপতি-পুরী এক্সপ্রেস পুরী স্টেশনে না গিয়ে সাক্ষী গোপাল স্টেশনে যাত্রা থামাবে।
অন্যদিকে, মার্চ মাসের ১৫,১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৯ ও তারিখ, এপ্রিল মাসের ১,২,৩,৫,৬,৮,৯, ১০,১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৯ ও তারিখ এবং মে মাসের ১, ৩, ৪, ৬, ৭, ৮, ১০, ১১, ১৩, ১৪ ও ১৫ তারিখ পুরী-তিরুপতি এক্সপ্রেস সাক্ষী গোপাল স্টেশন থেকে যাত্রা শুরু করবে।