Advertisement

বড় খবর! Swift, Baleno আর Dzire-এর নতুন ভ্যারিয়েন্ট আনল Maruti, দাম কত?

সংস্থার তিন জনপ্রিয় গাড়িতে এল CNG এবং অটোমেটিক ট্রান্সমিশনের যুগলবন্দি। CNG-তে ৩৬ কিমি মাইলেজ! নতুন অবতারে মারুতি সুইফ্‌ট-ডিজায়ার।

CNG-তে ৩৬ কিমি মাইলেজ! নতুন অবতারে মারুতি সুইফ্‌ট-ডিজায়ার। CNG-তে ৩৬ কিমি মাইলেজ! নতুন অবতারে মারুতি সুইফ্‌ট-ডিজায়ার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 6:35 PM IST
  • ঘিঞ্জি রাস্তায় গাড়ি চালানোর সময় বার বার গিয়ার বদলানো বেশ বিরক্তিকর ব্যাপার। 
  • যানজটে দীর্ঘ সময় গাড়ি চালালে ক্লাচ এবং গিয়ারের ঝামেলা বাড়ে।
  • তিন জনপ্রিয় গাড়িতে এল CNG এবং অটোমেটিক ট্রান্সমিশনের যুগলবন্দি।

Maruti CNG AMT Cars: ঘিঞ্জি রাস্তায় গাড়ি চালানোর সময় বার বার গিয়ার বদলানো বেশ বিরক্তিকর ব্যাপার। বিশেষ করে যানজটে দীর্ঘ সময় গাড়ি চালালে ক্লাচ এবং গিয়ারের ঝামেলা বাড়ে। এ বার সেই সমস্যার সমাধান আনল মারুতি সুজ়ুকি। সংস্থার তিন জনপ্রিয় গাড়িতে এল CNG এবং অটোমেটিক ট্রান্সমিশনের যুগলবন্দি।

মারুতি সুজ়ুকি সুইফ্‌ট, ডিজায়ার এবং বালেনো-তে CNG-এর সঙ্গে AMT বা অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্প এনেছে। ফলে যাঁরা কম খরচে গাড়ি চালাতে চান, কিন্তু ম্যানুয়াল গিয়ারবক্সের ঝামেলা এড়াতে চান, তাঁদের জন্য নতুন বিকল্প তৈরি হল।

এত দিন কারখানায় তৈরি CNG এবং AMT-এর এই সংমিশ্রণ মূলত টাটা মোটরসের গাড়িতে দেখা যেত। এ বার সেই তালিকায় নাম লেখাল মারুতি।

কত দাম নতুন CNG-অটোমেটিক গাড়ির?
নতুন মারুতি সুইফ্‌ট CNG AMT-এর দাম শুরু হচ্ছে ৭.৯২ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে। মারুতি ডিজায়ার CNG AMT-এর দাম ৮.৫৩ লক্ষ টাকা। অন্যদিকে, বালেনো CNG AMT-এর দাম শুরু হচ্ছে ৮.৩২ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে।

ম্যানুয়াল CNG ভার্সানের তুলনায় সুইফ্‌ট এবং ডিজায়ারের AMT সংস্করণের দাম প্রায় ৩৫ হাজার টাকা বেশি। অর্থাৎ অটোমেটিকের সুবিধার জন্য কিছুটা অতিরিক্ত খরচ করতে হবে।

ইঞ্জিন কেমন?
সুইফ্‌ট এবং ডিজায়ার CNG AMT-তে রয়েছে ১.২ লিটারের তিন সিলিন্ডারের Z-Series ইঞ্জিন। CNG মোডে এই ইঞ্জিন সর্বোচ্চ ৭০ HP শক্তি এবং ১০২ Nm টর্ক তৈরি করে। এর সঙ্গে রয়েছে ৫-স্পিড AMT গিয়ারবক্স।

ফলে শহরের ব্যস্ত রাস্তায় বার বার ক্লাচ চাপা এবং গিয়ার পরিবর্তনের ঝামেলা অনেকটাই কমবে। বিশেষ করে অফিস যাতায়াতের মতো কাজে নিয়মিত গাড়ি ব্যবহার করেন, তাঁদের জন্য এই ব্যবস্থা সুবিধাজনক হতে পারে।

৩৬ কিলোমিটারের বেশি মাইলেজ!
নতুন গাড়িগুলির সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই মাইলেজ। সংস্থার দাবি অনুযায়ী, সুইফ্‌ট CNG AMT প্রতি কেজি CNG-তে ৩৫.৩৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ম্যানুয়াল CNG সংস্করণের তুলনায় এই মাইলেজ ২.৪৯ কিলোমিটার বেশি।

Advertisement

ডিজায়ারের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি। সংস্থার দাবি, ডিজায়ার CNG AMT প্রতি কেজি CNG-তে ৩৬.৪৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। ম্যানুয়াল সংস্করণের তুলনায় AMT মডেলে মাইলেজ প্রায় ২.৭৪ কিলোমিটার বেশি।

তবে মনে রাখতে হবে, এগুলি সংস্থার পরীক্ষাগারে পাওয়া বা দাবি করা মাইলেজ। বাস্তবে রাস্তার অবস্থা, ট্রাফিক, গাড়ি চালানোর ধরন, যাত্রী এবং এসি ব্যবহারের মতো বিষয় অনুযায়ী মাইলেজ কমবেশি হতে পারে।

CNG ট্যাঙ্ক কত বড়?
সুইফ্‌ট এবং ডিজায়ার CNG AMT-তে ৫৫ লিটারের ওয়াটার ক্যাপাসিটির CNG ট্যাঙ্ক দেওয়া হয়েছে। CNG-তে চলার সময় গাড়িগুলি ৭০ HP শক্তি এবং ১০২ Nm টর্ক তৈরি করে।

দুই গাড়িতেই সাসপেনশনেও কিছু পরিবর্তন করা হয়েছে। CNG সেটআপের সঙ্গে সামঞ্জস্য রেখে সাসপেনশন রিটিউন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

কোন কোন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে?
সুইফ্‌ট CNG AMT পাওয়া যাবে VXi, VXi (O) এবং ZXi ট্রিমে। ডিজায়ার CNG AMT পাওয়া যাবে VXi এবং ZXi ট্রিমে।    

Read more!
Advertisement
Advertisement