Advertisement

Microsoft-এর ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়তে হবে, ভারত সহ একাধিক দেশে, কেন?

Microsoft News: কর্মী সংখ্যা কমাচ্ছে মাইক্রোসফট। তবে এবার আর ছাঁটাই নয়, বরং ভারত সহ ৪ দেশে কর্মীদের স্বেচ্ছায় বিদায় নেওয়ার সুযোগ দিচ্ছে কোম্পানি।

 চাকরি হারাবে Microsoft-এর ৬০ হাজার কর্মী, AI-তে বিপুল বিনিয়োগ কোম্পানির চাকরি হারাবে Microsoft-এর ৬০ হাজার কর্মী, AI-তে বিপুল বিনিয়োগ কোম্পানির
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 9:45 AM IST
  • AI-তে বিনিয়োগ করে কর্মী কমানোর পথে হাঁটছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফট।
  • যদিও ঠিক ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে না কোম্পানি।
  • কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার ব্যবস্থা চালু করল মাইক্রোসফট।

AI-তে বিনিয়োগ করে কর্মী কমানোর পথে হাঁটছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফট। যদিও ঠিক ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে না কোম্পানি। বরং কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার ব্যবস্থা চালু করল মাইক্রোসফট। ভারত-সহ গোটা বিশ্বে প্রায় ৬০ হাজার কর্মীকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এই সংখ্যা কিন্তু মোট কর্মী সংখ্যার এক-চতুর্থাংশের বেশি। এমন এক সময়ে মাইক্রোসফট এই ব্যবস্থা চালু করছে, যখন সংস্থাটি ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ এবং পরিবর্তনশীল চাহিদা মেটাতে AI-তে দ্রুত হারে বিনিয়োগ করছে। 

কোন কোন দেশে কর্মীদের চাকরি ছাড়ার সুযোগ দেবে কোম্পানি?

মাইক্রোসফটের তরফে বলা হয়েছে, স্বেচ্ছায় চাকরি ছাড়ার এই স্কিম ভারত, আমেরিকা, ব্রিটেন ও কানাডায় প্রযোজ্য হবে। এই কর্মসূচির আওতায় র্দিষ্ট কিছু টিমের লেভেল ৭০ বা তার নিচের যোগ্য কর্মীদের চাকরি ছাড়ার সুযোগ দেওয়া হবে। এটি একটি সীমিত মেয়াদী পরিকল্পনা। সংস্থাটি জানিয়েছে যে, এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যোগ্য কর্মীদের কাছে এই অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া হবে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, এই পরিকল্পনাটি কোম্পানির এআই এক্সপেরিয়েন্স, কোপাইলট, ফিন্যান্স, হিউম্যান রিসোর্সেস, এক্সবক্স এবং উইন্ডোজ + ডিভাইসেস-সহ একাধিক বিভাগের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। তবে, মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস এবং সিকিউরিটি টিম এই পরিকল্পনায় থাকছে না।

কর্মচারীদের কেন চাকরি ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে?

মাইক্রোসফটের চিফ পিপল অফিসার, অ্যামি কোলম্যান, কর্মচারীদের কাছে পাঠানো একটি মেমোতে এই পরিকল্পনার  কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, "এই প্রস্তাবটি সেইসব যোগ্য কর্মচারীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করে, যারা কোম্পানির বাইরে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন। তারা এখন কোম্পানির সহায়তায় এই পরিবর্তনটি করতে পারবেন।"

AI-তে বিপুল বিনিয়োগের পরিকল্পনা

মাইক্রোসফটের পরিকল্পনা এমন একটি সময়ে জানা গেল, যখন যখন বিশ্বের বৃহত্তম টেক সংস্থাগুলি AI-তে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। এর মধ্যে ডেটা সেন্টার এবং অত্যাধুনিক চিপের ওপর ব্যয়ও রয়েছে।  মাইক্রোসফট ২০২৬ সালে AI খাতে ১৭৫ বিলিয়ন ডলার  ব্যয়ের পূর্বাভাস দিয়েছে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement